বাংলাদেশ ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo ছাড়পত্র পেল প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স চুক্তি Logo চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান Logo মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী: ‘বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা পৌঁছাতে সরকারের নতুন পাইলট প্রকল্প’ Logo জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে প্রস্তাবিত বাজেট: গোলাম পরওয়ার Logo নাঈমকে হেনস্তা: লিটন-মিরাজ-শান্ত-মুশফিকদের ক্ষোভ Logo ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত Logo স্বামীকে নিয়ে ট্রলের জবাব দিলেন অভিনেত্রী মিলি Logo পার্লামেন্ট থেকে সচিবালয়—সব জায়গায় হুতুমপেঁচা বসেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo হয়রানি কমাতে ডিজিটাল কর ব্যবস্থা প্রয়োজন Logo মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজারের বেশি পদ শূন্য: সংসদে তথ্য

সংগৃহীত ছবি

সরকারি চাকরিতে বিপুল সংখ্যক পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি জানান, বর্তমানে সব মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে মোট শূন্য পদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

প্রতিমন্ত্রী আরও জানান, গ্রেডভিত্তিক শূন্যপদের মধ্যে—

  • ১ম থেকে ৯ম গ্রেডে ৬৮ হাজার ৮৮৪টি
  • ১০ম থেকে ১২তম গ্রেডে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি
  • ১৩তম থেকে ১৬তম গ্রেডে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি
  • ১৭তম থেকে ২০তম গ্রেডে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ শূন্য রয়েছে।

তিনি বলেন, এসব শূন্যপদ পূরণের জন্য ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে নির্দিষ্ট সময়ে কয়েক হাজার পদে নিয়োগ সম্পন্ন করার পরিকল্পনাও রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠিয়ে শূন্যপদের হালনাগাদ তথ্য ও নিয়োগ কার্যক্রমের অগ্রগতি জানতে চেয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

এছাড়া বিসিএস ক্যাডার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগের বিষয়ে দুদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো তদন্ত করছে বলেও সংসদে জানানো হয়। তদন্ত শেষে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজারের বেশি পদ শূন্য: সংসদে তথ্য
জনপ্রিয় সংবাদ

ছাড়পত্র পেল প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স চুক্তি

সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজারের বেশি পদ শূন্য: সংসদে তথ্য

প্রকাশিত: ০১:১৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬