বাংলাদেশ ০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo ছাড়পত্র পেল প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স চুক্তি Logo চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান Logo মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী: ‘বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা পৌঁছাতে সরকারের নতুন পাইলট প্রকল্প’ Logo জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে প্রস্তাবিত বাজেট: গোলাম পরওয়ার Logo নাঈমকে হেনস্তা: লিটন-মিরাজ-শান্ত-মুশফিকদের ক্ষোভ Logo ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত Logo স্বামীকে নিয়ে ট্রলের জবাব দিলেন অভিনেত্রী মিলি Logo পার্লামেন্ট থেকে সচিবালয়—সব জায়গায় হুতুমপেঁচা বসেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo হয়রানি কমাতে ডিজিটাল কর ব্যবস্থা প্রয়োজন Logo মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

সরকারি চাকরিতে বড় নিয়োগ পরিকল্পনা, শূন্য পদ পূরণে ছয় মাসের লক্ষ্য

সংগৃহীত ছবি

দেশের সরকারি চাকরিতে শূন্য থাকা বিপুল সংখ্যক পদ পূরণের উদ্যোগ নিয়েছে সরকার। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে প্রায় পাঁচ লাখ পদে নিয়োগ দেওয়ার একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শূন্যপদের তালিকা ও নিয়োগ রূপরেখা ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) দ্রুত ও স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নিরপেক্ষতা নিশ্চিত করে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি নিয়োগের পরিকল্পনা রয়েছে। সেখানে প্রায় এক লাখ নতুন জনবল নিয়োগের কথা জানানো হয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত মোট প্রায় চার লাখ ৬৮ হাজারের বেশি পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণিতে প্রায় ৬৯ হাজার, দ্বিতীয় শ্রেণিতে এক লাখ ২৯ হাজার, তৃতীয় শ্রেণিতে এক লাখ ৪৭ হাজার এবং চতুর্থ শ্রেণিতে এক লাখ ১৫ হাজারের বেশি পদ ফাঁকা রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই বৃহৎ নিয়োগ কার্যক্রম বাস্তবায়িত হলে তা কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে পারে।

kalprakash.com/SS
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে বড় নিয়োগ পরিকল্পনা, শূন্য পদ পূরণে ছয় মাসের লক্ষ্য
জনপ্রিয় সংবাদ

ছাড়পত্র পেল প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স চুক্তি

সরকারি চাকরিতে বড় নিয়োগ পরিকল্পনা, শূন্য পদ পূরণে ছয় মাসের লক্ষ্য

প্রকাশিত: ১২:৩৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬