বাংলাদেশ ১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

মঙ্গলবার টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘কৃষক কার্ড’ উদ্বোধন করতে এক দিনের সফরে মঙ্গলবার তারেক রহমান যাচ্ছেন টাঙ্গাইল। এদিন দেশের ১১ উপজেলায় একযোগে এই কর্মসূচি উদ্বোধন করবেন তিনি এবং কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন।

এ ছাড়া তিনি জননেতা মওলানা ভাসানী-এর মাজার জিয়ারত করতে সন্তোষে যাবেন।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

দলীয় সূত্র জানায়, ওই দিন শহীদ স্মৃতি পৌর উদ্যানে কৃষিমেলার আয়োজন করা হবে। উদ্বোধনের পর স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে। এতে দেশসেরা শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রি-পাইলটিং প্রকল্পের আওতায় এই ‘কৃষক কার্ড’ চালু করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাথমিকভাবে দেশের ১১ উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হবে। টাঙ্গাইলসহ পঞ্চগড়, বগুড়া, ঝিনাইদহ, পিরোজপুর, কক্সবাজার, কুমিল্লা, জামালপুর, রাজবাড়ী ও মৌলভীবাজারের কয়েকটি উপজেলাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

প্রথম ধাপে ২২ হাজার ৬৫ জন কৃষকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হবে। এই কার্ড কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য দেওয়া হবে।

কার্ডটি ব্যাংকিং ডেবিট কার্ড হিসেবে কাজ করবে এবং এর মাধ্যমে সার, বীজ, কীটনাশক ও পশুখাদ্য কেনা যাবে। বছরে আড়াই হাজার টাকা করে কৃষি প্রণোদনাও দেওয়া হবে বলে জানা গেছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে টাঙ্গাইলে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন।

kalprakash.com/SS

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

মঙ্গলবার টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ১১:৩৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬