বাংলাদেশ ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কঠিন পরীক্ষায় উত্তীর্ণ আর্জেন্টিনা, ম্যাচ শেষে যা বললেন মেসি Logo জুলাই শহিদদের স্মরণে কুবি ছাত্রশক্তির মোমবাতি প্রজ্বলন ও দ্রোহের গান Logo বেরোবিতে অস্বাস্থ্যকর টয়লেট ব্যবস্থাপনায় দুর্ভোগে শিক্ষার্থীরা Logo সংগ্রামের গল্পের মর্মান্তিক সমাপ্তি: অকালেই থেমে গেল পাবিপ্রবি শিক্ষার্থীর জীবন Logo ছাত্রীদের গোপনে ছবি তোলার অভিযোগে নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলার তথ্য Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘের নতুন কমিটি Logo ডাইনিংয়ে শিক্ষার্থীদের অনাগ্রহ, বাড়ছে বাইরের খাবারের ওপর নির্ভরতা Logo সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ, ছিনতাইয়ের নাটক সাজিয়ে গ্রেফতার Logo প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ৭৭০ পরিবার পাচ্ছে ছাগল Logo সুন্নতে মুয়াক্কাদা নামাজের ফজিলত, হাদিসে যা এসেছে

আদালত অবমাননায় ‘পাটোয়ারী বাবু’র দুই মাসের সশ্রম কারাদণ্ড

পাটোয়ারী বাবুর দুই মাসের কারাদণ্ড

আদালত অবমাননার দায়ে ‘পাটোয়ারী বাবু’ নামে পরিচিত এক ব্যক্তিকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (১২ এপ্রিল) ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন।

এর আগে বিচারাধীন একটি মামলাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও অবমাননাকর তথ্য প্রচারের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

অভিযোগ অনুযায়ী, তিনি ফেসবুকে দাবি করেন যে একটি মামলাকে ঘিরে প্রায় ১২ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে, যা আদালতের নজরে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে বিবেচিত হয়। বিষয়টি বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ আমলে নেয় এবং আদালত অবমাননার অভিযোগ গঠন করে।

ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে জানায়, বিচারাধীন বিষয়ে এ ধরনের মন্তব্য বিচারপ্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে।

একই সঙ্গে আদালত ওই পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ারকারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

আইন বিশেষজ্ঞরা বলছেন, বিচারাধীন বিষয়ে সামাজিক মাধ্যমে অসত্য বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ, এবং এই রায় এ বিষয়ে একটি সতর্কবার্তা হিসেবে বিবেচিত হবে।

kalprakash.com/SS

রবিবার, ১২ এপ্রিল ২০২৬
আদালত অবমাননায় ‘পাটোয়ারী বাবু’র দুই মাসের সশ্রম কারাদণ্ড
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কঠিন পরীক্ষায় উত্তীর্ণ আর্জেন্টিনা, ম্যাচ শেষে যা বললেন মেসি

আদালত অবমাননায় ‘পাটোয়ারী বাবু’র দুই মাসের সশ্রম কারাদণ্ড

প্রকাশিত: ০৬:০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬