বাংলাদেশ ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

জুলাই শহীদ পরিবারের অনুরোধে অনশন ভাঙলেন তিন শিক্ষার্থী

জুলাই শহীদ পরিবারের সদস্যদের অনুরোধে প্রায় ৭২ ঘণ্টা পর আমরণ অনশন ভেঙেছেন তিন শিক্ষার্থী। অনশন ভাঙার পর তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেল ৩টায় শহীদ ফারহান ফাইয়াজ, শহীদ সাইদুল ইসলাম, শহীদ জাবের ও শহীদ সৈকতের বাবা এবং জুলাই শহীদ পরিবারের অন্যান্য সদস্যরা অনশনরত শিক্ষার্থীদের ডাবের পানি পান করিয়ে অনশন ভাঙান।

অনশনকারী শিক্ষার্থীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো. সাদিক মুনওয়ার, সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সাকিবুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী শেখ মোস্তাফিজ। সাদিক মুনওয়ার মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের কার্যনির্বাহী সদস্য।

গত বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘জুলাই বিপ্লব ও গণভোটের রায় রক্ষাসহ’ তিন দাবিতে আমরণ অনশনে বসেন তারা।

অনশন ভাঙানোর পর শহীদ পরিবারের সদস্যরা সাংবাদিকদের বলেন, আর কোনো মা-বাবা যেন সন্তানহারা না হন, সেই মানবিক বিবেচনায় তারা অনশন ভাঙানোর অনুরোধ করেন এবং শিক্ষার্থীদের অনশন শেষ করান।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

জুলাই শহীদ পরিবারের অনুরোধে অনশন ভাঙলেন তিন শিক্ষার্থী

প্রকাশিত: ০৬:২৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬