বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:০০:২৯

ফুটপাত দখলে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়: ডিএনসিসি প্রশাসক

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১:০৫
শেয়ার: mail
ফুটপাত দখলে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়: ডিএনসিসি প্রশাসক

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। ফাইল ছবি

ফুটপাত দখলের সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয় বলে মন্তব্য করেছেন শফিকুল ইসলাম খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীতে মশক নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিশেষ প্রচারাভিযান ‘অপারেশন ক্লিন হোম, হেলদি লাইফ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ফুটপাত উচ্ছেদের পরও অনেক সময় আবার দখল হয়ে যায়। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, নগর উন্নয়নের কাজে কেউ আন্ডারগ্রাউন্ডে থেকে সম্পৃক্ত থাকতে পারবে না।

তিনি জানান, মশক নিয়ন্ত্রণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে এবং নগর পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ফুটপাত দখলে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়: ডিএনসিসি প্রশাসক

বিস্তারিত কমেন্টে