পিরোজপুর সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত এক মোবাইল কোর্টে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য সেবন ও বিক্রয় রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ পিরোজপুর সদর উপজেলায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে একজনকে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় বিজ্ঞ বিচারক তাকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিরোজপুরের পরিদর্শক জনাব বাপন সেন। তিনি অপরাধের সপক্ষে প্রয়োজনীয় তথ্য ও প্রসিকিউশন দাখিল করেন।
উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। জনস্বার্থে এবং তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এই নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
পিরোজপুর প্রতিনিধি 


















