বাংলাদেশ ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo পিরোজপুরে মাদকবিরোধী মোবাইল কোর্টে এক জনের কারাদণ্ড Logo লাশের পরিবর্তে লাশ: আমার বাবার মরদেহের পরিচয় পর্যন্ত কেড়ে নিয়েছিল ঘাতকরা Logo পিরোজপুরে সদর উপজেলা স্কাউটসের ৫ দিনব্যাপী মহা তাবু জলসা সম্পন্ন Logo নওগাঁয় পুলিশের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ Logo ছোট্ট মেহেরাবের চিকিৎসায় এগিয়ে এলেন জেলা পরিষদ প্রশাসক Logo পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি কেলেঙ্কারিতে আটক ১ Logo বড় ব্যবধানে জয়ী রুবেল, শেরপুর-৩ এ বিএনপির হাসি Logo বাগেরহাটে বাংলা নববর্ষ উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত Logo শীঘ্রই ঘোষণা করা হবে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের কমিটি Logo পিরোজপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ আয়োজনে জেলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কুবি’স্থ দাওয়াহ কমিউনিটির নেতৃত্বে তানভীর-ফারহান

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন দাওয়াহ কমিউনিটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাঈম ফারহান।

সোমবার (৬ এপ্রিল) সদ্য বিদায়ী সভাপতি নাহিদ ইসলাম হুজাইফা ও সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ইমন আহমেদ, অর্থ সম্পাদক হিসেবে সৈয়দ রাসেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে দ্বীন ইসলাম হৃদয়, প্রচার সম্পাদক হিসেবে মেহেদী হাসান ফারদিন, পাঠাগার সম্পাদক হিসেবে মোঃ মুহাম্মদউল্লাহ, কার্যনির্বাহী সদস্য হিসেবে আবরার হাসান, মোঃ সিফাত উল্লাহ, তাহসিন আহমেদ ফারহানসহ আরও অনেকে।

সাধারণ সম্পাদক সাঈম ফারহান বলেন, দাওয়াহ কমিউনিটির কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে আমরা বেশ কিছু পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের মাঝে দ্বীনের সঠিক বার্তা পৌঁছে দেওয়া, হক্কানি আলেমদের নসীহার ভাগিদার করা, শিক্ষার্থীদের সমৃদ্ধ হালাল ক্যারিয়ার গঠনে সহযোগী হওয়া, নিয়মিত দাওয়াহ কার্যক্রম পরিচালনা এবং সামাজিক সেবামূলক উদ্যোগ গ্রহণ—এসবই আমাদের অগ্রাধিকার থাকবে। পরিশেষে তিনি বলেন, প্রতিটি সদস্য নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুক এবং একসাথে একটি আদর্শিক প্ল্যাটফর্ম গড়ে তুলুক। সকলের সহযোগিতা ও অংশগ্রহণই এই পথচলাকে সফল করবে, ইনশাআল্লাহ।

সদ্য মনোনীত সভাপতি তানভীর আহমেদ বলেন, তিনি এই দায়িত্বকে আমানত হিসেবে গ্রহণ করেছেন। তাদের লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ ইসলামী জ্ঞান, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া। তারা চান ক্যাম্পাসে এমন একটি পরিবেশ গড়ে উঠুক, যেখানে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও দ্বীনের চর্চা স্বাভাবিক হয়ে ওঠে।

তিনি আরও বলেন, তারা শুধু সাংগঠনিক কার্যক্রমেই সীমাবদ্ধ থাকবেন না, বরং সমাজের বিভিন্ন স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করবেন, ইনশাআল্লাহ। এই মহতী যাত্রায় তারা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন, যাতে আল্লাহ এই প্রচেষ্টাকে কবুল করেন।

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে মাদকবিরোধী মোবাইল কোর্টে এক জনের কারাদণ্ড

কুবি’স্থ দাওয়াহ কমিউনিটির নেতৃত্বে তানভীর-ফারহান

প্রকাশিত: ০৩:৫৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬