চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনা মাঠে একের পর এক আক্রমণ চালালেও ২-০ গোলে হেরে যায় অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে। প্রায় প্রতি ছয় মিনিটে একটি করে শট নিয়ে খেললেও বার্সার ৮টি অন-টার্গেট শট কাজে আসেনি।
অ্যাটলেটিকো মাত্র ৩টি শটে গোল করতে সক্ষম হয়। প্রথম গোল আসে হুলিয়াল আলভারেজের দারুণ ফ্রি-কিক থেকে। ৪৫ মিনিটে পাও কুবার্সি ডি বক্সের বাইরে ফাউল করলে রেফারি প্রথমে হলুদ কার্ড দেখান, পরে ভিএআর দেখে সেটি লাল কার্ডে রূপান্তরিত হয়। সেই সুযোগে আলভারেজ ডানপায়ের বাঁকানো শটে জালে বল পাঠান।
দ্বিতীয় গোল আসে ৬১ মিনিটে সার্ফথের মাধ্যমে, যিনি বেঞ্চ থেকে নামার ১০ মিনিটের মধ্যে ১০ মিটার দূর থেকে বল জালে পাঠান। বার্সেলোনার ফরোয়ার্ডরা ম্যাচের শেষ পর্যন্ত আক্রমণ চালালেও সমতা আনা সম্ভব হয়নি।
এটি ১৫ বছরের অ্যাতলেটিকো ক্যারিয়ারে ক্যাম্প ন্যুতে বার্সেলোনার বিরুদ্ধে ডিয়েগো সিমিওনের প্রথম জয়। অ্যাতলেটিকোর শেষ জয় ক্যাম্প ন্যুতে হয়েছিল ২০০৬ সালে। দ্বিতীয় লেগের ম্যাচ আগামী ১৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।
স্পোর্টস ডেস্ক 
























