বাংলাদেশ ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

সুরের বাইরে এবার পর্দায় জুটি, প্রীতম ও জেফারের ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’ আসছে

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: ০১:৩২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • 26

সংগীতের আঙিনায় জনপ্রিয় হলেও এবার একসঙ্গে পর্দায় জুটি বাঁধছেন প্রীতম হাসান ও জেফার রহমান। শিহাব শাহীনের পরিচালনায় নির্মিত ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’ ১৪ এপ্রিল, বাংলা নববর্ষ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে।

বছরখানেক আগে শুটিং শেষ হলেও কারিগরি জটিলতার কারণে মুক্তি আটকে ছিল। সম্প্রতি টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করেছে বিঞ্জ। ৯ এপ্রিল ট্রেলার প্রকাশের কথা রয়েছে।

নির্মাতা শিহাব শাহীন জানান, ফিল্মটি একটি মেয়ের স্বাধীন ইচ্ছার গল্প ঘিরে গড়ে উঠেছে। নিজস্ব স্বভাব ও ইচ্ছাকে কেন্দ্র করে মেয়েটির জীবন ও সম্পর্কের মাঝে তৈরি হয় নানা জটিলতা, যা চিত্রনাট্যে ফুটিয়ে তোলা হয়েছে।

প্রথমবার জুটি বাঁধলেও প্রীতম ও জেফারের শিহাব শাহীনের সঙ্গে কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। প্রীতম অভিনয় করেছেন ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ফিল্ম ও ‘ক্যাকটাস’ সিরিজে, আর জেফারকে দেখা গেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজে। গল্প ও চিত্রনাট্য লিখেছেন নিজেই পরিচালক।

বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
সুরের বাইরে এবার পর্দায় জুটি, প্রীতম ও জেফারের ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’ আসছে
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

সুরের বাইরে এবার পর্দায় জুটি, প্রীতম ও জেফারের ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’ আসছে

প্রকাশিত: ০১:৩২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬