শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:০২:৫৯

লালমনিরহাট-ঢাকা অভিযানে ধরা পড়লেন অ্যাডভোকেট সফুরা বেগম রুমী

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:০২
শেয়ার: mail
লালমনিরহাট-ঢাকা অভিযানে ধরা পড়লেন অ্যাডভোকেট সফুরা বেগম রুমী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী গ্রেপ্তার, আজ আদালতে হাজির

লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ টিম গতকাল রাতে ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে।

তিনি আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন।

লালমনিরহাট পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানিয়েছেন, তার বিরুদ্ধে ঢাকায় একটি এবং লালমনিরহাটে চারটি মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সফুরা বেগম রুমী আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযান শেষে তাকে লালমনিরহাটে নিয়ে যাওয়া হচ্ছে। আজ এক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

লালমনিরহাট-ঢাকা অভিযানে ধরা পড়লেন অ্যাডভোকেট সফুরা বেগম রুমী

বিস্তারিত কমেন্টে