বাংলাদেশ ০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo মাদকসেবনে বাধা দেওয়ায় জবি শিক্ষকের ওপর হামলা, আসামি কারাগারে Logo গাইবান্ধায় ছেলেকে নিয়োগ দিতে মাদ্রাসা সুপারের জালিয়াতির অভিযোগ Logo পিরোজপুরে মাদকবিরোধী মোবাইল কোর্টে এক জনের কারাদণ্ড Logo লাশের পরিবর্তে লাশ: আমার বাবার মরদেহের পরিচয় পর্যন্ত কেড়ে নিয়েছিল ঘাতকরা Logo পিরোজপুরে সদর উপজেলা স্কাউটসের ৫ দিনব্যাপী মহা তাবু জলসা সম্পন্ন Logo নওগাঁয় পুলিশের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ Logo ছোট্ট মেহেরাবের চিকিৎসায় এগিয়ে এলেন জেলা পরিষদ প্রশাসক Logo পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি কেলেঙ্কারিতে আটক ১ Logo বড় ব্যবধানে জয়ী রুবেল, শেরপুর-৩ এ বিএনপির হাসি Logo বাগেরহাটে বাংলা নববর্ষ উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের আগে ইসলামাবাদে দুই দিনের ছুটি ঘোষণা

ছবি: স্টার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আসন্ন উচ্চপর্যায়ের বৈঠকের প্রস্তুতি হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার এই ছুটি কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে ছুটির সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফর বা আন্তর্জাতিক সম্মেলনের আগে নিরাপত্তার স্বার্থে পাকিস্তানে প্রায়ই এমন ছুটি দেওয়া হয়।

হোয়াইট হাউস জানিয়েছে, মধ্যপ্রাচ্য যুদ্ধ সংক্রান্ত আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চলতি সপ্তাহের শেষ দিকে ইসলামাবাদে যাবে। নিরাপত্তা বাড়ানোর উদ্দেশ্যেই ছুটি নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছুটি কেবল ইসলামাবাদ রাজধানী অঞ্চলের জন্য প্রযোজ্য হবে। তবে পুলিশ, হাসপাতাল এবং বিদ্যুৎ ও গ্যাসের মতো জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো ছুটির আওতামুক্ত থাকবে।

ডেপুটি কমিশনারের কার্যালয় সামাজিক মাধ্যমে জানিয়েছে, জরুরি সেবাগুলো আগের মতো চালু থাকবে। পাশাপাশি বাসিন্দাদের প্রাত্যহিক কাজগুলো ছুটির আগে সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

মাদকসেবনে বাধা দেওয়ায় জবি শিক্ষকের ওপর হামলা, আসামি কারাগারে

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের আগে ইসলামাবাদে দুই দিনের ছুটি ঘোষণা

প্রকাশিত: ১১:৪৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬