শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:৩৭:২১

যুদ্ধবিরতির মধ্যেই কুয়েতে ইরানের ড্রোন হামলা

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৫:৩২
শেয়ার: mail
যুদ্ধবিরতির মধ্যেই কুয়েতে ইরানের ড্রোন হামলা

সংগৃহীত ছবি

যুদ্ধবিরতির মধ্যেই কুয়েতে ড্রোন হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৫টা থেকে ২৮টি ইরানি ড্রোন ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

মুখপাত্র কর্নেল সৌদ আব্দুল আজিজ আল-ওতাইবি হামলাটিকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক’ হিসেবে বর্ণনা করেছেন। দক্ষিণ কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো—তেল স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র এবং পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট—লক্ষ্য করে বিপুলসংখ্যক ড্রোন হামলা চালানো হয়েছে। তবে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।

এই হামলার ফলে দুই সপ্তাহের জন্য ঘোষিত যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা মনে করছেন, এমন হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

যুদ্ধবিরতির মধ্যেই কুয়েতে ইরানের ড্রোন হামলা

বিস্তারিত কমেন্টে