গত শনিবার অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে নাটকীয় জয় পেয়ে লা লিগার উচ্ছ্বাস মুছে না যেতেই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে দুই দল মুখোমুখি হচ্ছে। এই বড় লড়াইয়ে এবার নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে নামবে বার্সেলোনা, তবে কোচ হ্যান্সি ফ্লিক মনে করছেন, রোজি ব্লাংকোদের বিপক্ষে ম্যাচ সবসময়ই কঠিন।
ফ্লিক জানিয়েছেন, দুই লেগে খেলায় অনেক আবেগ কাজ করবে এবং তারা নিজেদের সেরাটা দিয়ে ভালো ফলের চেষ্টা করবে। ঘরের মাঠে সর্বশেষ ২৩ ম্যাচের মাত্র একটিতে হারেছে বার্সা। ডিয়েগো সিমিওনের মুখোমুখি ফ্লিকের রেকর্ডও ভালো—১০ বার খেলে ছয় জয়, দুই হার।
তবে ইনজুরি সমস্যায় পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে। বিশেষ করে রাফিনিয়ার অনুপস্থিতিতে লেফট উইংয়ে শুরুর একাদশে নামবেন মার্কাস রাশফোর্ড। গত শনিবার রবার্ত লেভানদোস্কি-রাশফোর্ড জুটির ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল, এছাড়া লামিন ইয়ামালও বড় হুমকি।
পরিসংখ্যান বলছে, চ্যাম্পিয়নস লিগের শেষ আটে ২০১৩-১৪ এবং ২০১৫-১৬ মৌসুমে অ্যাতলেতিকো বার্সাকে পরাজিত করেছে। তবে সাম্প্রতিক ছয়টি অ্যাওয়ে ম্যাচে তাদের মাত্র একটি জয়, তিনটি হার।
অন্যদিকে, শেষ আটের আরেক ম্যাচে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) নিজেদের মাঠে লিভারপুলের বিপক্ষে খেলবে।
kalprakash.com/SS
স্পোর্টস ডেস্ক 
























