বাংলাদেশ ০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo মাদকসেবনে বাধা দেওয়ায় জবি শিক্ষকের ওপর হামলা, আসামি কারাগারে Logo গাইবান্ধায় ছেলেকে নিয়োগ দিতে মাদ্রাসা সুপারের জালিয়াতির অভিযোগ Logo পিরোজপুরে মাদকবিরোধী মোবাইল কোর্টে এক জনের কারাদণ্ড Logo লাশের পরিবর্তে লাশ: আমার বাবার মরদেহের পরিচয় পর্যন্ত কেড়ে নিয়েছিল ঘাতকরা Logo পিরোজপুরে সদর উপজেলা স্কাউটসের ৫ দিনব্যাপী মহা তাবু জলসা সম্পন্ন Logo নওগাঁয় পুলিশের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ Logo ছোট্ট মেহেরাবের চিকিৎসায় এগিয়ে এলেন জেলা পরিষদ প্রশাসক Logo পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি কেলেঙ্কারিতে আটক ১ Logo বড় ব্যবধানে জয়ী রুবেল, শেরপুর-৩ এ বিএনপির হাসি Logo বাগেরহাটে বাংলা নববর্ষ উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগতভাবে ব্যর্থ: বিরোধীদলীয় নেতা লাপিদ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতিকে সমর্থন জানানোয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশীয় বিরোধীদলীয় নেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ বিবিসির এক প্রতিবেদনে বলেন, বর্তমান পরিস্থিতি ইসরায়েলের জন্য একটি রাজনৈতিক বিপর্যয়। তিনি উল্লেখ করেন, জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ইসরায়েল আলোচনার টেবিলে উপস্থিত ছিল না। লাপিদের ভাষায়, “জাতীয় নিরাপত্তার কেন্দ্রীয় বিষয়গুলো নিয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তখন ইসরায়েল সেখানে উপস্থিতই ছিল না।”

তিনি আরও বলেন, সেনাবাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে এবং জনগণ অসাধারণ ধৈর্য ও সহনশীলতা দেখিয়েছে। তবে নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন এবং তিনি যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন, তার কোনোটি অর্জন করতে পারেননি।

নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, প্রস্তাবিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননকে অন্তর্ভুক্ত করবে না। তবে ইরান ও পাকিস্তান দাবি করেছে, এই যুদ্ধবিরতির আওতায় লেবাননও রয়েছে।

লাপিদের সমালোচনা ইসরায়েলের কৌশলগত সিদ্ধান্ত এবং নেতৃত্বের কার্যকারিতা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মাদকসেবনে বাধা দেওয়ায় জবি শিক্ষকের ওপর হামলা, আসামি কারাগারে

নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগতভাবে ব্যর্থ: বিরোধীদলীয় নেতা লাপিদ

প্রকাশিত: ০১:৪৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬