বাংলাদেশ ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, মরদেহ নিয়ে গেছে ভারত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার ভোরে ধবলগুড়ি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের মরদেহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নিজেদের হেফাজতে নিয়ে গেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ২টা ৫০ মিনিট এবং বুধবার ভোর ৪টা ৫০ মিনিটে সীমান্তে দুই দফায় গুলির শব্দ শোনা যায়। বিএসএফের দাবি, ভোররাতে ৭-৮ জন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে কাঁটাতারের বেড়া কাটার চেষ্টা করলে তারা ‘সতর্কতামূলক’ গুলি চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে আলী হোসেন গুলিবিদ্ধ হন। বিএসএফ তাকে ভারতীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আলী হোসেন পাটগ্রামের ধবলগুড়ি পূর্ব পনিয়ারটারী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানিয়েছেন, বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে মরদেহ ফেরত আনা ও হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাতে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

সীমান্ত এলাকায় এই হত্যাকাণ্ডের পর উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছে।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, মরদেহ নিয়ে গেছে ভারত

প্রকাশিত: ১২:২৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬