যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি মেনে নিয়েছে ইসরায়েল। তবে দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে এখনও প্রতিক্রিয়া দেয়নি, এবং অনেক নাগরিক এই যুদ্ধবিরতিকে মেনে নিতে খুশি নন। বিশেষ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অবস্থায় অসন্তুষ্ট।
আল জাজিরা জানিয়েছে, ওমানের মধ্যস্থতায় পূর্ববর্তী আলোচনাগুলো ব্যর্থ হওয়ার পেছনে নেতানিয়াহুর বড় ভূমিকা ছিল এবং তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংঘাতের পথে পরিচালিত করেছিলেন। নেতানিয়াহু ‘যুদ্ধবিরতি’ শব্দটির প্রতি সতর্ক ও সন্দিহান অবস্থান নিয়েছেন। এমনকি ইরানে ভূপাতিত হওয়া দুই বিমান সেনাকে উদ্ধারের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানানোর সময়ও তিনি যুদ্ধবিরতির সম্ভাব্য নেতিবাচক দিকগুলো তুলে ধরেছেন।
এর আগে বুধবার (০৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধে তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত ধ্বংসাত্মক সামরিক হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে শর্ত হিসেবে তিনি উল্লেখ করেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে হরমুজ প্রণালি সম্পূর্ণ, তাৎক্ষণিক ও নিরাপদভাবে খুলে দিতে হবে। এই শর্ত পূরণ হলে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি কার্যকর হবে।
kalprakash.com/SS
আন্তর্জাতিক ডেস্ক 



















