শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:২৫:৪৯

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৬:৩৯
শেয়ার: mail
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৪৭ তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন তিন হাজার ৬৩১ জন। মঙ্গলবার (৭ এপ্রিল) এ সংক্রান্ত ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা গত বছরের ২৭ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ১৮ ডিসেম্বর। প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী এই পরীক্ষায় অংশ নেন। দেশের আটটি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।

এর আগে, গত বছরের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল মাত্র ৯ দিনের মাথায় ২৮ সেপ্টেম্বর প্রকাশ করে নজির সৃষ্টি করেছিল পিএসসি।

উল্লেখ্য, এই বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: বিসিএস

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বিস্তারিত কমেন্টে