মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | ভোর ৪:৫৮:০৬

এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন ভিত্তিহীন, নির্ধারিত সময়েই পরীক্ষা: শিক্ষামন্ত্রী

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৪:১৬
শেয়ার: mail
এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন ভিত্তিহীন, নির্ধারিত সময়েই পরীক্ষা: শিক্ষামন্ত্রী

সংগৃহীত ছবি

এসএসসি ও সমমান পরীক্ষা পেছানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময় অনুযায়ীই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বরিশাল অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কিছু ব্যক্তি আতঙ্ক ছড়িয়ে দিতে ইচ্ছাকৃতভাবে এ ধরনের গুজব প্রচার করছে। তবে এতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।

তিনি আরও জানান, এসএসসি পরীক্ষার রুটিন আগেই নির্ধারণ করা হয়েছে এবং প্রশ্নপত্র মুদ্রণের কাজও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ফলে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward