বাংলাদেশ ০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo মাদকসেবনে বাধা দেওয়ায় জবি শিক্ষকের ওপর হামলা, আসামি কারাগারে Logo গাইবান্ধায় ছেলেকে নিয়োগ দিতে মাদ্রাসা সুপারের জালিয়াতির অভিযোগ Logo পিরোজপুরে মাদকবিরোধী মোবাইল কোর্টে এক জনের কারাদণ্ড Logo লাশের পরিবর্তে লাশ: আমার বাবার মরদেহের পরিচয় পর্যন্ত কেড়ে নিয়েছিল ঘাতকরা Logo পিরোজপুরে সদর উপজেলা স্কাউটসের ৫ দিনব্যাপী মহা তাবু জলসা সম্পন্ন Logo নওগাঁয় পুলিশের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ Logo ছোট্ট মেহেরাবের চিকিৎসায় এগিয়ে এলেন জেলা পরিষদ প্রশাসক Logo পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি কেলেঙ্কারিতে আটক ১ Logo বড় ব্যবধানে জয়ী রুবেল, শেরপুর-৩ এ বিএনপির হাসি Logo বাগেরহাটে বাংলা নববর্ষ উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফেসবুক পোস্টের অভিযোগে গ্রেফতার ভোলার জামায়াতের নারী কর্মী বিবি সাওদা জামিনে মুক্ত

বিবি সাওদা জামায়াতে ইসলামীর ভোলা পৌর শাখার কর্মী। ছবিঃসংগৃহীত

ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে গ্রেফতার হওয়া জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভোলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠুর আদালতে তার জামিন মঞ্জুর হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা কোর্টের পুলিশ পরিদর্শক শেখ মো. নাছির উদ্দিন। জামিনের বিষয়টি জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদও নিশ্চিত করেছেন।

বিবি সাওদা ভোলা পৌর শাখার কর্মী। গত রোববার (৫ এপ্রিল) রাতে শহরের ওয়েস্টার্ন পাড়া থেকে জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা তাকে পুলিশ হেফাজতে নেন। সোমবার তাকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়।

আদালতে অভিযোগে বলা হয়েছে, বিবি সাওদা তার ফেসবুক আইডি থেকে সরকার, রাষ্ট্র এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে বিভিন্ন পোস্ট করেছেন। পুলিশ অভিযোগে উল্লেখ করেছেন, মোবাইল ও পোস্ট পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

মাদকসেবনে বাধা দেওয়ায় জবি শিক্ষকের ওপর হামলা, আসামি কারাগারে

ফেসবুক পোস্টের অভিযোগে গ্রেফতার ভোলার জামায়াতের নারী কর্মী বিবি সাওদা জামিনে মুক্ত

প্রকাশিত: ০২:৪১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬