রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:৪৮:২৩

দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে: ডিবি প্রধান

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১১:১৮
শেয়ার: mail
দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে: ডিবি প্রধান

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আজ দুপুরে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি মো. শফিকুল ইসলাম।

মঙ্গলবার ৭ এপ্রিল সকালে সাংবাদিকদের তিনি জানান, উত্তরা ও বনানী থানায় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে এবং পরে আদালতে উপস্থাপন করা হবে।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়, যেখানে জিজ্ঞাসাবাদ চলছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার এ এন এম নাসির উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে: ডিবি প্রধান

বিস্তারিত কমেন্টে