সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:২১:৩১
শিরোনাম
● পিরোজপুরে যুব উন্নয়নের ১৩১তম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত ● দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশের মতবিনিময় ● পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা ● কসবায় কলেজে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার, মতবিনিময় সভা ● ‎বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ● কসবায় স্কুলে ডিজিটাল ল্যাব উদ্বোধন, জিপিএ-৫ পাওয়াদের সংবর্ধনা ● ডেঙ্গু রুখতে মণিরামপুরে জামায়াতের র‍্যালি ● নাসিরনগরে ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ● পিরোজপুরে যুব উন্নয়নের ১৩১তম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত ● দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশের মতবিনিময় ● পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা ● কসবায় কলেজে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার, মতবিনিময় সভা ● ‎বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ● কসবায় স্কুলে ডিজিটাল ল্যাব উদ্বোধন, জিপিএ-৫ পাওয়াদের সংবর্ধনা ● ডেঙ্গু রুখতে মণিরামপুরে জামায়াতের র‍্যালি ● নাসিরনগরে ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে

অ্যাডিশনাল ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তার বদলি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১১:১২
শেয়ার: mail
অ্যাডিশনাল ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তার বদলি

সংগৃহীত ছবি

পুলিশ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) পদমর্যাদাসহ মোট ৭ কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে।

সোমবার ৬ এপ্রিল পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব বদলি কার্যকর করা হয়।

আদেশ অনুযায়ী, এডিআইজি রায়হান উদ্দিন খানকে পুলিশ সদর দপ্তরের পারসোনাল ম্যানেজমেন্ট-১ শাখায় এবং এডিআইজি খন্দকার শামীমা ইয়াছমিনকে একই শাখা থেকে রিপেয়ার অ্যান্ড মেইনটেইন্যান্স শাখায় বদলি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন বিভাগেও একাধিক কর্মকর্তাকে পুনর্বিন্যাস করা হয়েছে। সচিবালয় নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আব্দুল কাদেরকে ডিবির তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে। প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. খালিদ বোরহানকে ট্রাফিক বিভাগে এবং অতিরিক্ত উপকমিশনার আমেনা আক্তারকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পশ্চিম বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পশ্চিম বিভাগের অতিরিক্ত উপকমিশনার শারমিন আক্তার চুমকিকে সচিবালয় নিরাপত্তা বিভাগে এবং অতিরিক্ত উপকমিশনার অরিত সরকারকে প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগে পদায়ন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুলিশ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এই রদবদল করা হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

অ্যাডিশনাল ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তার বদলি

বিস্তারিত কমেন্টে