বাংলাদেশ ০৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo বিশ্বকাপ ঘিরে যাতায়াত খরচে ধাক্কা, ১৫০০ টাকার ট্রেন টিকিট ১৪ হাজারে! Logo রোড শো বিতর্কে থালাপতি বিজয়ের বিরুদ্ধে পুলিশের মামলা Logo কার সঙ্গে প্রেম করছেন সিডনি সুইনি? সম্পর্ক প্রকাশ্যে আনলেন অভিনেত্রী Logo শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, আতঙ্কে জনজীবন Logo সমর্থকদের ভুল ভাঙিয়ে ‘হেক্সা’ জিততে চান রাফিনিয়া Logo টানা ৩০ দিন ডাবের পানি পান করলে শরীরে যেসব পরিবর্তন দেখা দিতে পারে Logo স্মার্টফোনে থাকতে পারে ঝুঁকিপূর্ণ ৫ ধরনের অ্যাপ, এখনই ডিলিট করার পরামর্শ Logo ইউটিউবে এবার শর্টস ফিচার পুরোপুরি বন্ধ করার সুযোগ Logo ‘টপ গান’-এর তৃতীয় কিস্তি নিয়ে ফিরছেন টম ক্রুজ Logo ৮টি ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ৩৬ হাজার, হলফনামায় চমক টলিউড নায়িকা সায়ন্তিকার

সংসদ ভবনের বাংকারে সাড়ে ১২ ঘণ্টা, পরে আত্মগোপন—অবশেষে আটক শিরীন শারমিন

সংগৃহীত ছবি

রাজধানীর সংসদ ভবনের বাংকারে দীর্ঘ সময় অবস্থানের পর আত্মগোপনে থাকা সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অবশেষে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।

মঙ্গলবার ৭ এপ্রিল ভোর আনুমানিক ৫টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, যেখানে জিজ্ঞাসাবাদ চলছে।

ডিএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার এ এন এম নাসির উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, আত্মীয় আরিফ মাহমুদ মাসুদের বাসা থেকে তাকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাপ্রবাহে এক পর্যায়ে শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের বাংকারে আশ্রয় নেন এবং সেখানে প্রায় সাড়ে ১২ ঘণ্টা অবস্থান করেন। তার সঙ্গে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক হুইপ ইকবালুর রহিম ও নাজমা আকতারসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাদের বাংকার থেকে সংসদ ভবনের ৬ তলার একটি গোপন কক্ষে সরিয়ে নেওয়া হয়। সেখানেই তারা রাত কাটান। পরে গভীর রাতে সেনাবাহিনীর সহায়তায় শিরীন শারমিন চৌধুরীকে নিরাপত্তার জন্য ক্যান্টনমেন্টে নেওয়া হয় এবং পরবর্তীতে তিনি আত্মগোপনে চলে যান।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে তিনি আর প্রকাশ্যে আসেননি। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর অবশেষে তাকে আটক করা হলো।

ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো স্পিকার নির্বাচিত হন এবং টানা এক দশকেরও বেশি সময় এই দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের পরও তিনি স্পিকারের দায়িত্বে ছিলেন।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ঘিরে যাতায়াত খরচে ধাক্কা, ১৫০০ টাকার ট্রেন টিকিট ১৪ হাজারে!

সংসদ ভবনের বাংকারে সাড়ে ১২ ঘণ্টা, পরে আত্মগোপন—অবশেষে আটক শিরীন শারমিন

প্রকাশিত: ১১:০৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬