রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:১৯:১৩
শিরোনাম
● চুয়াডাঙ্গা সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১ ● সেক্টর কমান্ডার বিএম তৌহিদ হাসানের হবিগঞ্জ সীমান্তবর্তী পুজামন্ডপ পরিদর্শন ● পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনিরুল–বাপ্পি ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ৩০ লাখ ৯৬ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য ● পিরোজপুরে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০’ ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত ● সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী ● সীমান্তে ফের গোলাগুলি, তালেবান চৌকিতে পাকিস্তানের হামলা ● কৃষিতে আসছে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প, অর্থায়নে বিশ্বব্যাংক ● রোববার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ ● নীলফামারীতে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ২ ● চুয়াডাঙ্গা সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১ ● সেক্টর কমান্ডার বিএম তৌহিদ হাসানের হবিগঞ্জ সীমান্তবর্তী পুজামন্ডপ পরিদর্শন ● পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনিরুল–বাপ্পি ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ৩০ লাখ ৯৬ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য ● পিরোজপুরে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০’ ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত ● সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী ● সীমান্তে ফের গোলাগুলি, তালেবান চৌকিতে পাকিস্তানের হামলা ● কৃষিতে আসছে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প, অর্থায়নে বিশ্বব্যাংক ● রোববার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ ● নীলফামারীতে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ২

ইলিশ সংরক্ষণে সাগরে ৫৮ দিন মাছ ধরা বন্ধ, ১৫ এপ্রিল থেকে কার্যকর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১০:২৯
শেয়ার: mail
ইলিশ সংরক্ষণে সাগরে ৫৮ দিন মাছ ধরা বন্ধ, ১৫ এপ্রিল থেকে কার্যকর

ইলিদেশের সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় বঙ্গোপসাগর ও উপকূলীয় জলসীমায় টানা ৫৮ দিনের জন্য সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ–২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ইলিশসহ গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ইলিশের উৎপাদন বাড়াতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। উৎপাদন বাড়লে বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে এবং ক্রেতারা তুলনামূলক কম দামে ইলিশ কিনতে পারবেন।

এদিকে, জাটকা সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত পালিত হবে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ–২০২৬’। দেশের ২০টি জেলায় কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং চাঁদপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জেলেদের সহযোগিতা ছাড়া এ কর্মসূচি সফল হবে না। তাই তাদের জন্য প্রয়োজনীয় খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়া হবে। তিনি আরও বলেন, সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৬ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ইলিশ সংরক্ষণে সাগরে ৫৮ দিন মাছ ধরা বন্ধ, ১৫ এপ্রিল থেকে কার্যকর

বিস্তারিত কমেন্টে