সোমবার, ৩ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮ | রাত ১১:০২:১২

নতুন সময়সূচিতে চলবে হাইকোর্ট

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৫:১৩
শেয়ার: mail
নতুন সময়সূচিতে চলবে হাইকোর্ট

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে প্রশাসন।

সোমবার (৬ এপ্রিল) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, যেখানে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল আমীন বিপ্লব স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত আদালতের কার্যক্রম চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে।

অন্যদিকে, অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। অফিস চলাকালে দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

এছাড়া সাপ্তাহিক ছুটি আগের মতোই শুক্র ও শনিবার বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: হাইকোর্ট

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward