বাংলাদেশ ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo মাদকসেবনে বাধা দেওয়ায় জবি শিক্ষকের ওপর হামলা, আসামি কারাগারে Logo গাইবান্ধায় ছেলেকে নিয়োগ দিতে মাদ্রাসা সুপারের জালিয়াতির অভিযোগ Logo পিরোজপুরে মাদকবিরোধী মোবাইল কোর্টে এক জনের কারাদণ্ড Logo লাশের পরিবর্তে লাশ: আমার বাবার মরদেহের পরিচয় পর্যন্ত কেড়ে নিয়েছিল ঘাতকরা Logo পিরোজপুরে সদর উপজেলা স্কাউটসের ৫ দিনব্যাপী মহা তাবু জলসা সম্পন্ন Logo নওগাঁয় পুলিশের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ Logo ছোট্ট মেহেরাবের চিকিৎসায় এগিয়ে এলেন জেলা পরিষদ প্রশাসক Logo পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি কেলেঙ্কারিতে আটক ১ Logo বড় ব্যবধানে জয়ী রুবেল, শেরপুর-৩ এ বিএনপির হাসি Logo বাগেরহাটে বাংলা নববর্ষ উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এইচএসসি প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু আজ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: ০৪:৫২:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৭২ বার দেখা হয়েছে

সংগৃহীত ছবি

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৬ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত অনলাইনে ইএসআইএফের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ২০২১ সাল বা তার আগে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে আবেদন করতে পারবেন। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ২০২০ সাল বা তার আগের উত্তীর্ণদের জন্য এ সুযোগ প্রযোজ্য।

প্রাইভেট পরীক্ষার্থীরা কেবল মানবিক, ব্যবসায় শিক্ষা ও ইসলামি শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবেন। ব্যবহারিক পরীক্ষা রয়েছে এমন বিষয় (আইসিটি ছাড়া) এবং চতুর্থ বিষয় নেওয়ার সুযোগ থাকছে না।

ফি ও জমাদানের সময়সূচি:
প্রতিটি শিক্ষার্থীর তালিকাভুক্তি ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। অনলাইনে ফরম পূরণ শেষে আগামী ১৫ এপ্রিলের মধ্যে পূরণ করা ফরম ও নম্বরপত্রের মূল কপি বোর্ডে জমা দিতে হবে।

কারিগরি বা মাদরাসা বোর্ড থেকে উত্তীর্ণদের নম্বরপত্র সংশ্লিষ্ট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের মাধ্যমে যাচাই করে নিতে হবে।

রেজিস্ট্রেশন কার্ড ও সংশোধন:
প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড আগামী ২২ এপ্রিল বোর্ড থেকে সংগ্রহ করতে হবে। কোনো তথ্য ভুল থাকলে ২৩ এপ্রিলের মধ্যে তা সংশোধনের সুযোগ থাকবে।

পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা:
নির্বাচনী পরীক্ষায় বাংলা, ইংরেজি ও আইসিটিসহ মোট ৬টি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। গুচ্ছ বহির্ভূত কোনো বিষয় গ্রহণ করলে সেই পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।

এছাড়া সরকারি বা বোর্ডের কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারী নিজ বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

মাদকসেবনে বাধা দেওয়ায় জবি শিক্ষকের ওপর হামলা, আসামি কারাগারে

এইচএসসি প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু আজ

প্রকাশিত: ০৪:৫২:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬