বাংলাদেশ ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo দ্বিনি বিষয়ে যাদের পরামর্শ নেবেন Logo ইরানের দাবি: যুদ্ধে ১৭০ শত্রু ড্রোন ভূপাতিত Logo মার্কিন জাহাজে ইরানের পাল্টা ড্রোন হামলার দাবি Logo ব্যক্তিগত সফরে সরকারি সেবা নিলে মূল্য পরিশোধ বাধ্যতামূলক Logo মিঠাপুকুরে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে অতি দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান Logo সৌদিতে থাকা ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo দুদকের মামলায় পলককে একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ Logo নাহিদের ৫ উইকেটে ১৯৮ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড Logo শিক্ষামন্ত্রীর পাশে বসেই পদ হারালেন যবিপ্রবি ভিসি, নতুন উপাচার্য নিয়োগ Logo জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা

ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সকল উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত ও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) এই নোটিশ পাঠান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম।

নোটিশে ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যান্য সচিবদের প্রাপক করা হয়েছে। নোটিশে পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করে ড. ইউনূসসহ সকল উপদেষ্টা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার আহ্বান জানানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, নির্দেশনা না মানলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, সারা দেশে হামের মারাত্মক প্রাদুর্ভাবের কারণে শতাধিক শিশু নিহত এবং অসংখ্য শিশু ও সাধারণ নাগরিক হাসপাতালে ভর্তি। টিকাকরণের জাতীয় ব্যবস্থা প্রাইভেট খাতে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

নোটিশে ড. ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূর জাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) এম. সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ সকল উপদেষ্টা, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস-সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট সকল সাবেক ব্যক্তিগত সহকারীদের নাম উল্লেখ করা হয়েছে।

ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম জানিয়েছেন, এই নোটিশ পাঠানো হয়েছে কেবল আইনজীবীর দায়িত্বেই নয়, বরং আইনের শাসন, গণতন্ত্র, সরকারের জবাবদিহি এবং মানবাধিকার প্রতিষ্ঠায় নিরন্তর সংগ্রামের অংশ হিসেবে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

দ্বিনি বিষয়ে যাদের পরামর্শ নেবেন

ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

প্রকাশিত: ০৩:৫৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬