বাংলাদেশ ০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo পিসিসিপি’র উদ্যোগে রাঙ্গামাটিতে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ Logo বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক Logo রাঙ্গামাটিতে এতিমদের মুখে হাসি, বিতরণ করা হলো ঈদ উপহার ও নগদ সহায়তা Logo নাটোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা Logo তিস্তার ভাঙনে শেষ আশ্রয় হারাচ্ছে শতাধিক পরিবার, দিশেহারা নদীপাড়ের মানুষ Logo গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া Logo ঈদে যাত্রীচাপে রাস্তায় কিছু ফিটনেসবিহীন গাড়ি চলছে: সড়কমন্ত্রী শেখ রবিউল আলম Logo আরাফাতের দিনে কাবার ঠিক ওপরে সূর্য, ৩৩ বছর পর কাবা শরিফে থাকবে না ছায়া Logo ঈদযাত্রায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, যাত্রী হয়রানি ঠেকাতে মোবাইল টিম: ডিএমপি কমিশনার Logo ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

মিঠাপুকুরে নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ

রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার গড়ের মাথা এলাকায় নিরাপদ সড়কের দাবিতে দীর্ঘ সময় অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় ছাত্র ও সাধারণ জনতা।

রবিবার (৫ এপ্রিল) সকাল ১১টায় প্রায় এক ঘণ্টাব্যাপী এই অবরোধে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

রবিবার সকাল ১১টায় ঢাকা-রংপুর মহাসড়কের গড়ের মাথা এলাকায় জড়ো হতে শুরু করেন স্থানীয় ছাত্র-জনতা। গত কয়েকদিনে ওই এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ক্ষোভ জানিয়ে তারা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীদের দাবি, মিঠাপুকুর গড়ের মাথা এলাকায় মহাসড়ক চার লেনে উন্নীত করার পর গত দুই বছরে সেখানে অন্তত ২০টি বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি প্রাণহানির ঘটনা ঘটেছে। গুরুত্বপূর্ণ এই চার রাস্তার মোড়ে কোনো ফ্লাইওভার বা ফুটওভারব্রিজ না থাকায় সাধারণ মানুষ ও যানবাহন পারাপারে চরম ঝুঁকি তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়ক নির্মাণে সঠিক পরিকল্পনার অভাব ছিল। ফ্লাইওভার বা ফুটওভারব্রিজ না থাকায় পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন। বৃহত্তর পরিসরে ইউটার্নের ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত সংঘর্ষের ঘটনা ঘটছে।

অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাইওয়ে পুলিশ ও মিঠাপুকুর থানা পুলিশের একটি দল। পরে সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি জনস্বার্থে তাদের দাবি বিবেচনার আশ্বাস দেন এবং আগামী মঙ্গলবার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার প্রস্তাব দেন। প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপের নিশ্চয়তা পেয়ে দুপুরে অবরোধ প্রত্যাহার করে নেয় ছাত্র-জনতা।

অবরোধ প্রত্যাহারের পর পুলিশি তৎপরতায় ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এলাকাবাসীর দাবি, মঙ্গলবার সুনির্দিষ্ট সমাধান না এলে তারা পুনরায় কঠোর কর্মসূচির ডাক দেবেন।

জনপ্রিয় সংবাদ

পিসিসিপি’র উদ্যোগে রাঙ্গামাটিতে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মিঠাপুকুরে নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ০৯:২১:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬