বাংলাদেশ ১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬
শিরোনামঃ
Logo লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ, পরিদর্শনে স্থলবন্দর চেয়ারম্যন Logo গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দুই শিশু নিহত, আহত ৩ Logo ১৫ জুন থেকে শুরু হচ্ছে জিআই স্বীকৃত হাড়িভাঙ্গা আমের বাজার, ১১৭ কোটি টাকার বাণিজ্য Logo শিশু ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ, সর্বোচ্চ শাস্তির আশ্বাস হুইপ দুলুর Logo চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ মাদক সেবীর কারাদন্ড Logo আল্লাহর রহমতে অষ্টগ্রামে বৃষ্টি, উচ্ছ্বসিত এলাকাবাসী Logo দুর্ভোগের অবসান চেয়ে রাস্তায় নালিতাবাড়ীবাসী Logo নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝেতে পুঁতে রাখা বৃদ্ধার মরদেহ উদ্ধার Logo চাহিদা বাড়ছে তালশাঁসের বেনাপোল

চিতলমারীতে নবাগত ইউএনও’র সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটের চিতলমারী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও খাদিজা আক্তারের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সুধীজনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে উপস্থিত অতিথিরা উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে আন্তরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

রবিবার ৫ এপ্রিল বিকাল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মিঠুন মৈত্র্য।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শিপন মুন্সী, চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, সাবেক আমির মাসুম বিল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক ব্যক্তিবর্গ।

বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে জানান, পেট্রোল সংকট, সুপেয় পানির অভাব, মাদকের বিস্তার এবং চিংড়ি গ্রামে সাম্প্রতিক অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রায় ৪০টি পরিবারের দুর্দশা অত্যন্ত উদ্বেগজনক। তারা এসব সমস্যা দ্রুত সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেন।

নবাগত ইউএনও খাদিজা আক্তার বক্তব্যে বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি চিতলমারী উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনগণের ভোগান্তি লাঘবে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

রবিবার, ৫ এপ্রিল ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ, পরিদর্শনে স্থলবন্দর চেয়ারম্যন

চিতলমারীতে নবাগত ইউএনও’র সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯:১৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬