সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৪১:১৫
শিরোনাম
● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি ● শিক্ষার উদ্দেশ্য শুধু জীবিকা নয়, ভালো মানুষ হওয়া: মন্ত্রী রবিউল ● রাশিয়ায় প্লেগে গবেষকের মৃত্যু, শতাধিক কোয়ারেন্টাইনে, ৫ হাসপাতাল বন্ধ ● হুমকির মুখে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি ● শিক্ষার উদ্দেশ্য শুধু জীবিকা নয়, ভালো মানুষ হওয়া: মন্ত্রী রবিউল ● রাশিয়ায় প্লেগে গবেষকের মৃত্যু, শতাধিক কোয়ারেন্টাইনে, ৫ হাসপাতাল বন্ধ ● হুমকির মুখে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র

ভাই সম্বোধন করায় সাংবাদিকের ওপর চটলেন এসিল্যান্ড

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:০৯
শেয়ার: mail
ভাই সম্বোধন করায় সাংবাদিকের ওপর চটলেন এসিল্যান্ড

সাংবাদিকের ভাই সম্বোধনে ক্ষিপ্ত হয়ে খারাপ আচরণ করার অভিযোগ উঠেছে কুড়িগ্রাম সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড আরিফুল ইসলামের বিরুদ্ধে।

রোববার ৫ এপ্রিল বিকেলে জেলা শহরের একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল থেকে ফিলিং স্টেশনটিতে প্রশাসনের তত্ত্বাবধানে তেল সরবরাহ করা হচ্ছিল। দুপুরের পর ফিলিং স্টেশনটি পরিদর্শনে আসেন সদর উপজেলার ভূমি কর্মকর্তা আরিফুল ইসলাম। এ সময় দেশ টিভির জেলা প্রতিনিধি জুয়েল রানা ফিলিং স্টেশনে গ্রাহকদের কত পরিমাণ তেল দেওয়া হচ্ছে তা জানতে ভাই সম্বোধন করে কথা বলা শুরু করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি নিজেকে সাধারণ কেউ নন বলে দাবি করেন এবং দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে কথা বলতে বাধ্য নন বলেও জানান।

সাংবাদিক জুয়েল রানা বলেন, তিনি সংবাদ সংগ্রহের জন্য ওই ফিলিং স্টেশনে যান। এ সময় এসিল্যান্ডকে ভাই বলে সম্বোধন করলে তিনি আপত্তি জানান এবং বলেন, এতে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হতে পারে। তাকে স্যার না বলায় তিনি ক্ষুব্ধ হয়ে জনসম্মুখে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেন। এসিল্যান্ডকে স্যার বলতে হবে এমন কোনো নিয়ম তার জানা নেই বলেও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ভূমি কর্মকর্তা আরিফুল ইসলামকে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ট্যাগসমূহ: এসিল্যান্ড

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ভাই সম্বোধন করায় সাংবাদিকের ওপর চটলেন এসিল্যান্ড

বিস্তারিত কমেন্টে