বাংলাদেশ ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo মাদকসেবনে বাধা দেওয়ায় জবি শিক্ষকের ওপর হামলা, আসামি কারাগারে Logo গাইবান্ধায় ছেলেকে নিয়োগ দিতে মাদ্রাসা সুপারের জালিয়াতির অভিযোগ Logo পিরোজপুরে মাদকবিরোধী মোবাইল কোর্টে এক জনের কারাদণ্ড Logo লাশের পরিবর্তে লাশ: আমার বাবার মরদেহের পরিচয় পর্যন্ত কেড়ে নিয়েছিল ঘাতকরা Logo পিরোজপুরে সদর উপজেলা স্কাউটসের ৫ দিনব্যাপী মহা তাবু জলসা সম্পন্ন Logo নওগাঁয় পুলিশের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ Logo ছোট্ট মেহেরাবের চিকিৎসায় এগিয়ে এলেন জেলা পরিষদ প্রশাসক Logo পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি কেলেঙ্কারিতে আটক ১ Logo বড় ব্যবধানে জয়ী রুবেল, শেরপুর-৩ এ বিএনপির হাসি Logo বাগেরহাটে বাংলা নববর্ষ উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মালয়েশিয়ায় অবৈধ অবস্থান: ৩ বাংলাদেশিসহ ৪ জনের জেল-জরিমানা

ছবিঃসংগৃহীত

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান ও অনুপ্রবেশের দায়ে তিন বাংলাদেশি ও এক থাই নাগরিককে জেল-জরিমানা করেছে দেশটির আদালত।

গত ২৯ মার্চ অভিবাসন বিভাগের বিশেষ অভিযানে আটকের পর রোববার পাসির মাস সেশন কোর্টে তাদের হাজির করা হয়। শুনানি শেষে বিচারক জুলকিফলি আব্দুল্লাহ এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, তিন বাংলাদেশির বয়স ২৫, ২৮ ও ৩৮ বছর। তাদের বিরুদ্ধে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগ প্রমাণিত হয়েছে। অন্যদিকে, ৪৯ বছর বয়সী এক থাই নাগরিকের বিরুদ্ধে বৈধ কাগজপত্র ছাড়াই দেশটিতে প্রবেশের অভিযোগ আনা হয়।

শুনানির সময় চারজনই নিজেদের অপরাধ স্বীকার করেন। তবে তাদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

রায়ে তিন বাংলাদেশির প্রত্যেককে ১০ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের চার মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া থাই নাগরিককে ৪ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছে, যা পরিশোধে ব্যর্থ হলে তাকে দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

অভিবাসন আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে দ্রুত বিচার সম্পন্ন করেছে মালয়েশিয়া সরকার।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

মাদকসেবনে বাধা দেওয়ায় জবি শিক্ষকের ওপর হামলা, আসামি কারাগারে

মালয়েশিয়ায় অবৈধ অবস্থান: ৩ বাংলাদেশিসহ ৪ জনের জেল-জরিমানা

প্রকাশিত: ০৪:৩০:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬