বাংলাদেশ ০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo মাদকসেবনে বাধা দেওয়ায় জবি শিক্ষকের ওপর হামলা, আসামি কারাগারে Logo গাইবান্ধায় ছেলেকে নিয়োগ দিতে মাদ্রাসা সুপারের জালিয়াতির অভিযোগ Logo পিরোজপুরে মাদকবিরোধী মোবাইল কোর্টে এক জনের কারাদণ্ড Logo লাশের পরিবর্তে লাশ: আমার বাবার মরদেহের পরিচয় পর্যন্ত কেড়ে নিয়েছিল ঘাতকরা Logo পিরোজপুরে সদর উপজেলা স্কাউটসের ৫ দিনব্যাপী মহা তাবু জলসা সম্পন্ন Logo নওগাঁয় পুলিশের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ Logo ছোট্ট মেহেরাবের চিকিৎসায় এগিয়ে এলেন জেলা পরিষদ প্রশাসক Logo পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি কেলেঙ্কারিতে আটক ১ Logo বড় ব্যবধানে জয়ী রুবেল, শেরপুর-৩ এ বিএনপির হাসি Logo বাগেরহাটে বাংলা নববর্ষ উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ডেঞ্জার গ্রুপের ১১ জন গ্রেপ্তার

  • সোহাগ আরেফিন
  • প্রকাশিত: ০৫:২১:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ১১২ বার দেখা হয়েছে

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অভিযান চালিয়ে ডেঞ্জার কিশোর গ্যাং গ্রুপের ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ৩ এপ্রিল বিকেলে কোতোয়ালী থানাধীন জামালখান ডাক্তার খাস্তগীর স্কুলের গেইটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার ৫ এপ্রিল দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। গ্রেপ্তাররা হলেন– শামিম, মো. আরমান হোসেন, মো. বাপ্পী, নাছির উদ্দিন রিয়াদ, মো. সাইম হোসেন সোহাগ, মো. হোসেন, মো. আল আমিন, মো. রিয়াদ, মো. তামজিদ, মো. অনিক আকরাম ও নিরব গাঙ্গুলী।

এসময় তাদের কাছ থেকে ১টি টিপছোরা, ১টি কিরিচ, ১টি চাপাতি, ৮টি লাঠি, ১৫ পিস ইটের টুকরা ও ১টি লোহার ধামা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ডেঞ্জার কিশোর গ্যাং গ্রুপের প্রধান মো. শামীমের নেতৃত্বে শুক্রবার বিকেলে খাস্তগীর স্কুলের গেটের সামনে গ্রেপ্তাররা দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে শক্তির মহড়া দেখাচ্ছিল, জনমনে আতঙ্ক সৃষ্টির পাশাপাশি রাস্তায় যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। এসময় কোতোয়ালী থানা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ওসি মো. আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে থানায় মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মাদকসেবনে বাধা দেওয়ায় জবি শিক্ষকের ওপর হামলা, আসামি কারাগারে

চট্টগ্রামে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ডেঞ্জার গ্রুপের ১১ জন গ্রেপ্তার

প্রকাশিত: ০৫:২১:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬