রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২৮:৩৫
শিরোনাম
● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিচ্ছন্ন পরিবেশ গড়া সম্ভব, প্রধানমন্ত্রীর প্রশংসায় ডিসি ফরিদা বেগম ● শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন পলাশবাড়ীর বিজ অফিস ● মিঠাপুকুরে ধানখেত থেকে নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ● সোমবার সারা দেশে বন্ধ থাকবে সব জুয়েলারি প্রতিষ্ঠান ● ৭ বছর বাড়বে আয়ু, ২২ মিনিট ধরে করতে হবে যে কাজ ● দেশে আয়ের চেয়ে ব্যয় বেশি, ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত: বিবিএস ● স্বর্ণের দাম আরও বাড়বে না কমবে? ● সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ, কারণ জানতে রাষ্ট্রদূতকে তলব ● তিন বছরের অপেক্ষার অবসান, অবশেষে সুখবর পেলেন মৌসুমী ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিচ্ছন্ন পরিবেশ গড়া সম্ভব, প্রধানমন্ত্রীর প্রশংসায় ডিসি ফরিদা বেগম ● শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন পলাশবাড়ীর বিজ অফিস ● মিঠাপুকুরে ধানখেত থেকে নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ● সোমবার সারা দেশে বন্ধ থাকবে সব জুয়েলারি প্রতিষ্ঠান ● ৭ বছর বাড়বে আয়ু, ২২ মিনিট ধরে করতে হবে যে কাজ ● দেশে আয়ের চেয়ে ব্যয় বেশি, ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত: বিবিএস ● স্বর্ণের দাম আরও বাড়বে না কমবে? ● সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ, কারণ জানতে রাষ্ট্রদূতকে তলব ● তিন বছরের অপেক্ষার অবসান, অবশেষে সুখবর পেলেন মৌসুমী

সংস্কার শুধু নয়, বাস্তবায়নেও অঙ্গীকার বিএনপির: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:১৮
শেয়ার: mail
সংস্কার শুধু নয়, বাস্তবায়নেও অঙ্গীকার বিএনপির: মির্জা ফখরুল

সংগৃহীত ছবি

বিএনপি সরকার কেবল সংস্কারের কথা বলেই থেমে থাকবে না, বরং তা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সংস্কার চায় না—এমন দাবি সম্পূর্ণ বিভ্রান্তিকর।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে হবিগঞ্জে তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “মুক্তিযুদ্ধ আমাদের গর্ব ও অস্তিত্বের অংশ। তবে কিছু মহল এই ইতিহাসকে খাটো করার চেষ্টা করছে।” একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ‘ফ্যাসিস্ট সরকারের’ বিরুদ্ধে গড়ে ওঠা সংগ্রামও জাতির আরেকটি গৌরবময় অধ্যায়।

দলীয় শৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী দলে কোনো অনিয়ম বা অসৎ ব্যক্তির স্থান হবে না।”

এসময় চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, জাতীয় সংসদের হুইপ জি কে গউছসহ অন্যান্য রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৪ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

সংস্কার শুধু নয়, বাস্তবায়নেও অঙ্গীকার বিএনপির: মির্জা ফখরুল

বিস্তারিত কমেন্টে