বাংলাদেশ ০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo দুপুরে খাবারের পর ফল খাওয়া ঠিক নয়, সতর্ক করলেন পুষ্টিবিদ Logo যুক্তরাজ্যের নৌবাহিনী যুদ্ধের জন্য পুরো প্রস্তুত নয়: নৌপ্রধান স্যার গুইন জেনকিন্স Logo পিরোজপুরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্ণাঢ্য নারী সমাবেশ অনুষ্ঠিত Logo সাঁথিয়ায় দিনমজুরকে কুপিয়ে হত্যা, তিনজন আটক Logo বান্দরবানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন Logo দক্ষিণ কোরিয়া আগ্রহী বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারিত্বে Logo ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ, বাংলাদেশে হতে পারে ২৮ মে Logo ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প Logo প্রথমবার সংসদে এমপিদের প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আবিদের লেখা বই পেয়ে ধন্যবাদ জানালেন প্রফেসর মুহাম্মদ ইউনূস

দুপুরে খাবারের পর ফল খাওয়া ঠিক নয়, সতর্ক করলেন পুষ্টিবিদ

দুপুরে খাবারের পর ফল খাওয়ার অভ্যাস? সতর্ক করে পরামর্শ দিলেন পুষ্টিবিদ

গরমের সময়ে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই ফলমূলের ওপর নির্ভর করেন। তরমুজ, শসা, জামরুল, জামের মতো মৌসুমি ফল শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক ভালো রাখে এবং শরীরকে সতেজ রাখে। তবে ফল খাওয়ার সঠিক সময় না জানলে উপকারের বদলে ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছেন পুষ্টিবিদরা।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুষ্টিবিদ শ্রেয়সী ভৌমিক বলেন, ফলমূলে থাকা ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। তবে ভারী খাবারের পর ফল খেলে বদহজম, গ্যাস ও অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দিতে পারে। এমনকি পেটের পিএইচ ভারসাম্যও নষ্ট হতে পারে।

তিনি আরও জানান, রাতে বা সূর্য ডোবার পর ফল খাওয়াও ঠিক নয়। এতে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে এবং ঘুমের সমস্যা হতে পারে।

পুষ্টিবিদদের মতে, খালি পেটে বা সকালের নাশতার সময় ফল খাওয়াই সবচেয়ে উপকারী। এছাড়া ভারী খাবারের অন্তত ৪০ মিনিট থেকে এক ঘণ্টা আগে কিংবা দুই বেলার খাবারের মাঝামাঝি সময় ফল খাওয়া যেতে পারে। এতে শরীর সহজে পুষ্টি গ্রহণ করতে পারে এবং হজমও ভালো হয়।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

দুপুরে খাবারের পর ফল খাওয়া ঠিক নয়, সতর্ক করলেন পুষ্টিবিদ

দুপুরে খাবারের পর ফল খাওয়া ঠিক নয়, সতর্ক করলেন পুষ্টিবিদ

প্রকাশিত: ০৩:২১:৪১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬