জাতীয় সংসদে আজ বুধবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেবেন। প্রধানমন্ত্রীর জন্য ৩০ মিনিটের বরাদ্দ রাখা হয়েছে, যা সরাসরি প্রশ্নোত্তর পর্বে ব্যবহার হবে।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী এই সময়ের মধ্যে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। এটি সংসদীয় কার্যক্রমে নতুন সংযোজন হিসেবে গণ্য করা হচ্ছে।
এর আগে সংসদে বিশেষ প্রস্তাবে বলা হয়, সপ্তাহের একটি নির্দিষ্ট দিন—বিশেষ করে বুধবার—প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ রাখা হলে সংসদীয় কার্যক্রম আরও সুসংগঠিত হবে। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি রেফার করার পর সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছেন।
kalprakash/SS
নিজস্ব প্রতিবেদক 


















