রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৮:৪৩

রাজারহাটে জুয়ার আসরে পুলিশি অভিযান: গ্রেফতার ৫, উদ্ধার নগদ টাকা ও সরঞ্জাম

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:৫৪
শেয়ার: mail
রাজারহাটে জুয়ার আসরে পুলিশি অভিযান: গ্রেফতার ৫, উদ্ধার নগদ টাকা ও সরঞ্জাম

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে পাঁচজন জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৭ হাজার ৬২০ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের কালিরহাট বাজারের মানাবাড়ি এলাকায় একটি সেডের ভেতরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মানাবাড়ী কালিরহাট গ্রামের শ্রী ফুল বাবুর ছেলে সুনিল (৪০), মৃত বিপিনের ছেলে বিমল চন্দ্র (৪৫), পরমানন্দের ছেলে পরেশ চন্দ্র (৪৫), মাঝিপাড়া গ্রামের মৃত সুরেন চন্দ্রের ছেলে মানিক চন্দ্র (৪০) এবং আউলিয়া দরগা গ্রামের মৃত কামেজ উদ্দিনের ছেলে মোসলেম উদ্দিন (৫৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র প্রকাশ্যে জুয়ার আসর বসিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের হাতেনাতে আটক করে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় জুয়ার আসর বসায় সামাজিক পরিবেশ ব্যাহত হচ্ছিল। পুলিশের এ অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

রাজারহাট থানার ওসি মামুনুর রশীদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জুয়া প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৫ মার্চ ২০২৬ | Globe kalprakash.com

রাজারহাটে জুয়ার আসরে পুলিশি অভিযান: গ্রেফতার ৫, উদ্ধার নগদ টাকা ও সরঞ্জাম

বিস্তারিত কমেন্টে