তিনি বলেন, ‘মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানতে চান। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।’
ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গিয়েছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার ইফতারের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। পরে অবস্থার উন্নতি না হওয়ায় সেদিন গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন মির্জা আব্বাস।