শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৭:১৯

আসিফ মাহমুদের ব্যাংক হিসাব উন্মুক্ত করা নিয়ে হাসনাত আব্দুল্লাহর পোস্ট

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৫:০৩
শেয়ার: mail
আসিফ মাহমুদের ব্যাংক হিসাব উন্মুক্ত করা নিয়ে হাসনাত আব্দুল্লাহর পোস্ট

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ্যে এনেছেন। বুধবার (৪ মার্চ) তার নিজের এবং বাবা, মা ও স্ত্রীর মোট ৯টি ব্যাংক হিসাবের বিবরণী প্রকাশ করে নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাব দেন তিনি।

এ ঘটনায় তার রাজনৈতিক সহকর্মী ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আসিফ মাহমুদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।

হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে উল্লেখ করেন, এদিন কেবল আসিফ মাহমুদকেই তলব করা হয়েছিল, তবে তিনি স্বচ্ছতা নিশ্চিতে নিজের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবও উন্মুক্ত করেছেন।

তিনি বলেন, ‘সরকার পরিবর্তনের পর তাদের ‘সেফ এক্সিট’ নিয়ে বিদেশে চলে যাওয়ার কথা ছিল বলে অপপ্রচার চালানো হয়েছিল। অথচ তারা আইনানুযায়ী সব বিধি মেনে নিজের ও পরিবারের সবার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট প্রকাশ করছেন।’

সংসদ সদস্য হাসনাত আরও দাবি করেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগগুলো মূলত মিথ্যা অপপ্রচার ও ‘মিডিয়া ট্রায়াল’।

তার মতে, এই উৎপাদিত অভিযোগগুলো শেষ পর্যন্ত স্রেফ অভিযোগ হিসেবেই থেকে যাবে এবং কখনোই প্রমাণিত হবে না।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ | Globe kalprakash.com

আসিফ মাহমুদের ব্যাংক হিসাব উন্মুক্ত করা নিয়ে হাসনাত আব্দুল্লাহর পোস্ট

বিস্তারিত কমেন্টে