মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০৯:৪৯
শিরোনাম
নভোএয়ার লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি: সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ বদলে যাচ্ছে ‘বিশ্বের কারখানা’: অটোমেশন ও শিক্ষিত বেকারের তীব্র সংকটে চীন প্রথমবারের মতো দেশের ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা, যুক্ত হলো বরিশাল প্রতারণা মামলায় জামিন পেয়ে কাশিমপুর কারাগার থেকে মুক্ত বিদিশা সিদ্দিক ব্যালন ডি’অরের ইয়াশিন ট্রফিতে মনোনীত কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ধামরাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার চার্টার্ড বিমান নিয়ে বিদ্রূপ: নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানির মামলা বেরোবির ১৮তম ব্যাচকে বরণ করবে ছাত্রশিবির, থাকছে ক্যারিয়ার গাইডলাইন মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাবিতে স্পোর্টস সায়েন্স বিভাগের ‘পেস ক্লাব’-এর যাত্রা শুরু, সভাপতি বিজয়, সম্পাদক মেহেদী নভোএয়ার লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি: সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ বদলে যাচ্ছে ‘বিশ্বের কারখানা’: অটোমেশন ও শিক্ষিত বেকারের তীব্র সংকটে চীন প্রথমবারের মতো দেশের ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা, যুক্ত হলো বরিশাল প্রতারণা মামলায় জামিন পেয়ে কাশিমপুর কারাগার থেকে মুক্ত বিদিশা সিদ্দিক ব্যালন ডি’অরের ইয়াশিন ট্রফিতে মনোনীত কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ধামরাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার চার্টার্ড বিমান নিয়ে বিদ্রূপ: নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানির মামলা বেরোবির ১৮তম ব্যাচকে বরণ করবে ছাত্রশিবির, থাকছে ক্যারিয়ার গাইডলাইন মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাবিতে স্পোর্টস সায়েন্স বিভাগের ‘পেস ক্লাব’-এর যাত্রা শুরু, সভাপতি বিজয়, সম্পাদক মেহেদী

শিশু ওয়ার্ডে ছাদের পলেস্তারা খসে আহত ২

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৮
শেয়ার: mail
শিশু ওয়ার্ডে ছাদের পলেস্তারা খসে আহত ২

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে ছাদের পলেস্তারা খসে পড়ায় দুই শিশুর অভিভাবক আহত হয়েছেন। ঘটনার পর থেকে রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে; অনেকেই চিকিৎসা না নিয়েই হাসপাতাল ত্যাগ করছেন।

গত শনিবার হাসপাতালের দ্বিতীয় তলার শিশু ওয়ার্ডে হঠাৎ করে ছাদের পলেস্তারা ভেঙে কয়েকটি বেডের ওপর পড়ে। এতে চিকিৎসাধীন দুই শিশুর মা—লাইলি বেগম ও মৌসুমী আক্তার—আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, পলেস্তারা সরাসরি বিছানা ও পাশে থাকা স্বজনদের গায়ে পড়ে।

আহত লাইলি বেগম বলেন, ঘুমন্ত অবস্থায় হঠাৎ ছাদের অংশ ভেঙে তাঁর গায়ে ও বিছানায় পড়ে। শিশুটি পাশে থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। অন্যদিকে মুরাদনগর থেকে আসা মৌসুমী আক্তার জানান, পলেস্তারা তাঁর পায়ে আঘাত করে।

ঘটনার পর শিশু ওয়ার্ডে ভর্তিকৃত রোগীদের স্বজনদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। শিল্পী আক্তার নামের এক অভিভাবক বলেন, বাচ্চাকে হাসপাতালের বেডে শোয়াতে ভয় পাচ্ছেন; তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে বেসরকারি ক্লিনিকে যাওয়া সম্ভব নয়। হেতিমপুর গ্রামের নাহিদা ইসলাম অভিযোগ করেন, পুরো ভবনই ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে।

শুধু রোগী-স্বজন নন, হাসপাতালের চিকিৎসক ও কর্মীরাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ওয়ার্ড বয় আরিফ হোসেন বলেন, নিয়মিতই কোথাও না কোথাও পলেস্তারা খসে পড়ে। কিছুদিন আগে এক কনসালট্যান্ট অল্পের জন্য রক্ষা পান বলেও তিনি দাবি করেন। সিনিয়র স্টাফ নার্স সুরাইয়া আক্তার জানান, ঝুঁকি জেনেও দায়িত্ব পালন করতে হচ্ছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কবির হোসেন বলেন, বিষয়টি লিখিতভাবে একাধিকবার হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে (এইচইডি) জানানো হয়েছে। প্রকৌশলীরা পরিদর্শন করলেও স্থায়ী সমাধান হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, জরুরি ভিত্তিতে শিশু ওয়ার্ডের সংস্কার ও ভবনের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | Globe kalprakash.com

শিশু ওয়ার্ডে ছাদের পলেস্তারা খসে আহত ২

বিস্তারিত কমেন্টে