রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৮:২০

আলমডাঙ্গায় ধানের শীষের বিশাল নির্বাচনী সমাবেশ

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১০
শেয়ার: mail
আলমডাঙ্গায় ধানের শীষের বিশাল নির্বাচনী সমাবেশ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার এটিম মাঠে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা শরিফুজ্জামান শরিফ।

সমাবেশকে ঘিরে আলমডাঙ্গা উপজেলা ও আশপাশের এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। জনসমাগমে সমাবেশস্থল জনস্রোতে পরিণত হয়।

প্রধান অতিথির বক্তব্যে শরিফুজ্জামান শরিফ বলেন, “স্বাধীনতা, গণতন্ত্র ও সুশাসনের প্রতীক ধানের শীষ। স্বাধীন বাংলাদেশের মানুষ যদি স্বাধীনতার পূর্ণ স্বাদ নিতে চায়, তাহলে স্বাধীনতার স্বপক্ষের শক্তি বিএনপিকেই রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।” তিনি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন সমন্বয়কবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রচার দলের সিনিয়র সহ-সভাপতি মো. রাজিবুল হাসান, সহসভাপতি শাহিন মৃধা, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, দপ্তর সম্পাদক তৌহিদ হাসান, প্রচার সম্পাদক এস.এম. জুয়েল রানা, তথ্য ও গবেষণা সম্পাদক মিলন হোসেন, ক্রীড়া সম্পাদক জিনারুল ইসলামসহ আরও অনেকে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬ | Globe kalprakash.com

আলমডাঙ্গায় ধানের শীষের বিশাল নির্বাচনী সমাবেশ

বিস্তারিত কমেন্টে