বাংলাদেশ ১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo হোয়াইটওয়াশের লক্ষ্যে বাংলাদেশের সামনে কঠিন শুরু Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার সকালে রাজধানীর ইস্কাটন রোডের লেডিস ক্লাবে আয়োজিত নৌনিরাপত্তা সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে যাত্রীদের ভোগান্তি কমাতে সড়ক, নৌ ও রেলপথে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। যাত্রীসেবাকে অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে বলেও জানান তিনি।

নৌখাতের উন্নয়নের বিষয়ে শেখ রবিউল আলম বলেন, নৌ সেক্টরকে আরও আধুনিক ও কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা, ধৈর্য ও ত্যাগকে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, সচেতনতা বৃদ্ধি ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে নৌপথে দুর্ঘটনার হার শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব।

তিনি ঈদকে সামনে রেখে অনুমোদনহীন ও ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধে নৌপুলিশকে কঠোর নির্দেশনা দেওয়ার কথাও জানান।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

হোয়াইটওয়াশের লক্ষ্যে বাংলাদেশের সামনে কঠিন শুরু

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

প্রকাশিত: ০৩:৪৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬