বাংলাদেশ ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

আল্লাহ কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি

সংগৃহীত ছবি

মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আসমান-জমিন ও তাদের মধ্যবর্তী সবকিছু তিনি খেলাচ্ছলে সৃষ্টি করেননি। যদি তিনি বিনোদনের জন্য কিছু সৃষ্টি করতে চাইতেন, তবে তা তাঁর নিজ সত্তা থেকেই করতেন। কিন্তু তিনি তা করেননি (সুরা আম্বিয়া: ১৬-১৭)

এই আয়াতে স্পষ্ট করা হয়েছে, বিশ্বজগত কোনো উদ্দেশ্যহীন সৃষ্টি নয়। যারা মনে করে পার্থিব জীবনই শেষ, তাদের ধারণা অনুযায়ী সবকিছুই যেন অর্থহীন—না আছে হিসাব, না আছে প্রতিফল। কিন্তু এ ধরনের চিন্তা আল্লাহ তাআলার মহিমার পরিপন্থী এবং তা চরম ধৃষ্টতার শামিল।

তাফসির অনুযায়ী, আল্লাহ তাআলা আসমান-জমিন সৃষ্টি করেছেন যাতে মানুষ তাঁর নিদর্শন দেখে, তাঁকে স্মরণ করে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে। لَهْو শব্দ দ্বারা বোঝানো হয়েছে অর্থহীন বা উদ্দেশ্যহীন কাজ, যা আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য নয়।

এ আয়াতের মাধ্যমে ইহুদি ও নাসারাদের কিছু ভ্রান্ত ধারণারও জবাব দেওয়া হয়েছে, যেখানে তারা আল্লাহর জন্য সন্তান নির্ধারণ করেছিল।

শিক্ষা ও বিধান

  • আল্লাহ তাআলা কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি
  • তাঁর প্রতিটি কাজ প্রজ্ঞা, ন্যায় ও জ্ঞানে পরিপূর্ণ
  • তিনি কারো মুখাপেক্ষী নন, বরং সবকিছুই তাঁর ওপর নির্ভরশীল
  • মানুষের জীবনও উদ্দেশ্যপূর্ণ হওয়া উচিত
  • পৃথিবী ভোগের স্থান নয়, বরং পরীক্ষার ময়দান

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

আল্লাহ কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি

প্রকাশিত: ০৪:৫০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬