রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৩০:০১

নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ গ্রহণ

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১২:৫২
শেয়ার: mail
নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ গ্রহণ

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন।

আজ রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

নবনির্বাচিত সংসদ সদস্যরা হলেন—শেরপুর-৩ আসনে নির্বাচিত মো. মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে নির্বাচিত মো. রেজাউল করিম বাদশা।

এর আগে শুক্রবার (১০ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবের স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে উভয় আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

উল্লেখ্য, শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট গ্রহণ স্থগিত ছিল। অন্যদিকে, বগুড়া-৬ আসনে পূর্বে নির্বাচিত প্রার্থী আসনটি ছেড়ে দিলে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

সূত্র: বাসস

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১২ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ গ্রহণ

বিস্তারিত কমেন্টে