মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ | ১১ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৯:৫৪
শিরোনাম
● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার ● রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে ভাঙচুর, অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ● যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম ● যুক্তরাষ্ট্রের ভিসা-গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম ● গাজীপুরের সিফাতকে অবিলম্বে মুক্তি দিতে হবে: নাহিদ ইসলাম ● বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে আহ্বান ডা. জুবাইদা রহমানের ● পাকা সেতু না হওয়ায় এলাকাবাসীর প্রতি ডেপুটি স্পিকারের দুঃখ প্রকাশ ● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার ● রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে ভাঙচুর, অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ● যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম ● যুক্তরাষ্ট্রের ভিসা-গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম ● গাজীপুরের সিফাতকে অবিলম্বে মুক্তি দিতে হবে: নাহিদ ইসলাম ● বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে আহ্বান ডা. জুবাইদা রহমানের ● পাকা সেতু না হওয়ায় এলাকাবাসীর প্রতি ডেপুটি স্পিকারের দুঃখ প্রকাশ

বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, অনিয়মের প্রাথমিক তথ্য মিলেছে

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:৩৫
শেয়ার: mail
বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, অনিয়মের প্রাথমিক তথ্য মিলেছে

বাগেরহাটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে পরিচালিত এ অভিযানে প্রাথমিকভাবে বেশ কিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

দুদকের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদারের নেতৃত্বে দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালিত হয়। এ সময় দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সমীরন কুমার মণ্ডল ও শ্যামল চন্দ্র সেন উপস্থিত ছিলেন।

অভিযানকালে বিআরটিএ কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম, সেবাসংশ্লিষ্ট নথিপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করেন দুদকের কর্মকর্তারা।

দুদকের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার জানান, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সংগ্রহ করা বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে কিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে। নথিপত্র যাচাই-বাছাই শেষে বিস্তারিত তদন্ত প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, অনিয়মের প্রাথমিক তথ্য মিলেছে

বিস্তারিত কমেন্টে