শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৪৬:২৪
শিরোনাম
● বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যানচালক আটক ● ‘আমার স্বাভাবিক জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন’ ● নিজ কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী ● আখাউড়া স্থলবন্দরে ৭ দিন ছুটি ঘোষণা ● গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন ● দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ● বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল ● মোবাইলের দিকে তাকালেই চোখ জ্বালাপোড়া? যে কারণে হচ্ছে, কমানোর উপায় ● ভারতে তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮ ● সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থান পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ● বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যানচালক আটক ● ‘আমার স্বাভাবিক জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন’ ● নিজ কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী ● আখাউড়া স্থলবন্দরে ৭ দিন ছুটি ঘোষণা ● গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন ● দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ● বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল ● মোবাইলের দিকে তাকালেই চোখ জ্বালাপোড়া? যে কারণে হচ্ছে, কমানোর উপায় ● ভারতে তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮ ● সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থান পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার ৬২০ যাত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৭:৪০
শেয়ার: mail
ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার ৬২০ যাত্রী

বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধ আরোপ করায় বাংলাদেশ থেকে সৌদিগামী সরাসরি ও ট্রানজিট রুটের ১০৭টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ১৬ হাজার ৬২০ জন যাত্রী অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদ।

বেবিচকের বিবৃতি অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিট ফ্লাইট। এসব ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের ভ্রমণসূচিতে বিঘ্ন ঘটেছে। অনেককে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় পড়তে হয়েছে।

সরাসরি ফ্লাইট পরিচালনাকারী চারটি এয়ারলাইনসের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট বাতিল হয়েছে।

অন্যদিকে, ট্রানজিট রুটে ইন্ডিগো এয়ারলাইনসের ২২টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালামএয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত তীব্র হওয়া এবং দেশটির বিভিন্ন বিমানবন্দরে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে বিমানবন্দরের কার্যক্রম সীমিত করেছে রিয়াদ। বন্ধ রাখা হয়েছে অনেক বিমানবন্দর।

এ পরিস্থিতিতে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। যাত্রীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি ভ্রমণসূচি পরিবর্তনসহ নানা ধরনের ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার ৬২০ যাত্রী

বিস্তারিত কমেন্টে