বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৩৭:২০
শিরোনাম
● নাটোরে ছাত্রদল নেতাকে গুলি করে কুপিয়ে জখম ● পাবনায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৩ ● পূজা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ● চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনায় এক যুবককে পিটিয়ে হত্যা ● বান্দরবান লামা থেকে নিখোঁজ হওয়া ৩ স্কুলছাত্রী উদ্ধার ● মণিরামপুরে বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে ধানের ক্ষতিকর পোকা শনাক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত। ● মানিকগঞ্জে নষ্ট হচ্ছে ইভিএম, গুদাম ভাড়া ১ লাখ ২৯ হাজার টাকা ● চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ● মাধবপুরে মেয়র প্রার্থী বাদল পাঠানের নিজস্ব অর্থায়নে ২ সড়ক সংস্কার ● বিশ্ব মান দিবসে যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্পের সাফল্য তুলে ধরলেন ড. সাখাওয়াত ● নাটোরে ছাত্রদল নেতাকে গুলি করে কুপিয়ে জখম ● পাবনায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৩ ● পূজা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ● চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনায় এক যুবককে পিটিয়ে হত্যা ● বান্দরবান লামা থেকে নিখোঁজ হওয়া ৩ স্কুলছাত্রী উদ্ধার ● মণিরামপুরে বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে ধানের ক্ষতিকর পোকা শনাক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত। ● মানিকগঞ্জে নষ্ট হচ্ছে ইভিএম, গুদাম ভাড়া ১ লাখ ২৯ হাজার টাকা ● চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ● মাধবপুরে মেয়র প্রার্থী বাদল পাঠানের নিজস্ব অর্থায়নে ২ সড়ক সংস্কার ● বিশ্ব মান দিবসে যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্পের সাফল্য তুলে ধরলেন ড. সাখাওয়াত

মাধবপুরে মেয়র প্রার্থী বাদল পাঠানের নিজস্ব অর্থায়নে ২ সড়ক সংস্কার

রাজীব দেব রায় রাজু, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
রাজীব দেব রায় রাজু, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:১৫
শেয়ার: mail
মাধবপুরে মেয়র প্রার্থী বাদল পাঠানের নিজস্ব অর্থায়নে ২ সড়ক সংস্কার

হবিগঞ্জের মাধবপুরে জনসাধারণের ভোগান্তি কমাতে ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিজস্ব অর্থায়নে দুটি সড়কের খানাখন্দ সংস্কার করেছেন উপজেলা তরুণ দলের আহ্বায়ক ও মাধবপুর পৌরসভার মেয়র প্রার্থী তরুণ সমাজসেবক বাদল পাঠান।

বুধবার (১০ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের আমগাছ এলাকা থেকে টং বাড়ি পর্যন্ত এবং মাধবপুর নতুন রাস্তার বিভিন্ন ছোট-বড় গর্ত ইট ও বালু দিয়ে ভরাট করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মেরামত না করায় সড়ক দুটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছিল। প্রায়ই এসব গর্তে রিকশা, টমটম ও সিএনজি উল্টে দুর্ঘটনা ঘটত। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে সদর হাসপাতালে যাওয়ার রাস্তায় বড় গর্ত থাকায় মুমূর্ষু রোগী নিয়ে হাসপাতালে যাতায়াতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো।

এ বিষয়ে মেয়র প্রার্থী বাদল পাঠান বলেন, ‘আমগাছ থেকে ১ নম্বর ওয়ার্ড হয়ে এই সড়কটি শাহপুর পর্যন্ত বিস্তৃত। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথে যাতায়াত করেন। তা ছাড়া সামনেই সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থীদের যাতায়াত সহজ করতে এবং হাসপাতালে রোগী বহনের কষ্ট দূর করতেই মূলত নিজস্ব উদ্যোগে সড়ক দুটি সংস্কারের কাজ হাতে নিই।’

তিনি আরও বলেন, পৌরবাসীর সুবিধা নিশ্চিত করতে পর্যায়ক্রমে পৌর এলাকার যেসব সড়কে সমস্যা বা খানাখন্দ রয়েছে, সেগুলোরও মেরামত ও সংস্কারকাজ পরিচালনা করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মাধবপুরে মেয়র প্রার্থী বাদল পাঠানের নিজস্ব অর্থায়নে ২ সড়ক সংস্কার

বিস্তারিত কমেন্টে