শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:২২:৩৬
শিরোনাম
দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান নামী ব্র্যান্ডের পুষ্টিপণ্যে পোকা, অভিযোগ বিপাশা বসুর জাতীয় কমিটি গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনে হাসপাতালে ভর্তি ৭৯০ জন মৃত্যু ২ একদিনে নতুন আক্রান্ত ও উপসর্গ ১,১১১ জন বাংলাদেশে ব্রিটিশ আইন শিক্ষার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা ভয়াবহ অগ্নিকাণ্ড, শিক্ষার্থীসহ নিহত ২৯ বাড়বে না হজ নিবন্ধনের সময়, চলছে ২০২৭ সালের নিবন্ধন দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান নামী ব্র্যান্ডের পুষ্টিপণ্যে পোকা, অভিযোগ বিপাশা বসুর জাতীয় কমিটি গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনে হাসপাতালে ভর্তি ৭৯০ জন মৃত্যু ২ একদিনে নতুন আক্রান্ত ও উপসর্গ ১,১১১ জন বাংলাদেশে ব্রিটিশ আইন শিক্ষার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা ভয়াবহ অগ্নিকাণ্ড, শিক্ষার্থীসহ নিহত ২৯ বাড়বে না হজ নিবন্ধনের সময়, চলছে ২০২৭ সালের নিবন্ধন

দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:১১
শেয়ার: mail
দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রীর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ সংকটে জনভোগান্তির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তাতে সরকার গভীরভাবে সমব্যথী। তবে চলতি মাসের মধ্যেই বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির দৃশ্যমান ও কার্যকর উন্নতি ঘটবে।

জ্বালানি সক্ষমতা বৃদ্ধির বিষয়ে তিনি জানান, শিগগিরই ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটের চুক্তি স্বাক্ষরিত হবে। প্রকল্পটি চালু হলে দেশে অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) শোধন করা সম্ভব হবে। এর মাধ্যমে প্রায় ৪৫ লাখ টন তেল পরিশোধন করা যাবে, যা দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিদ্যুৎ সরবরাহ প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন, পায়রা ও রামপাল বিদ্যুৎকেন্দ্র পুরোদমে সচল হলে শিল্পপ্রতিষ্ঠান ও আবাসিক খাতের বিদ্যুৎ সমস্যা অনেকটাই দূর হবে। পাশাপাশি সরকার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎকে (রুফটপ সোলার) বিশেষভাবে উৎসাহিত করছে। নাগরিকরা নিজস্ব চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে সরকার তা ভালো দামে কিনে নেবে।

কাতারের সঙ্গে বিদ্যমান চুক্তির কথা উল্লেখ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, কাতারের সঙ্গে সরবরাহ চুক্তি বহাল রয়েছে। যে মুহূর্ত থেকে সেখান থেকে সরবরাহ স্বাভাবিক হবে, সেদিন থেকেই দেশের জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক ধারায় ফিরবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রীর

বিস্তারিত কমেন্টে