শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৪৬:১৪
শিরোনাম
৩১ বছর পর বিয়ের পুরোনো ছবি প্রকাশ, আবেগঘন বার্তা ওমর সানীর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, ‘হয় আমি থাকব, না হয় অনিয়ম-দুর্নীতি’ যুক্তরাষ্ট্রে ডিজেলের আকাশছোঁয়া দাম মুক্তির আগেই ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র টিকিট বিক্রিতে রেকর্ড রিজার্ভ বেড়েছে ৭.৬১ বিলিয়ন ডলার, বাড়ছে নতুন প্রশ্ন পানির চাপ বাড়ায় ১৬ জলকপাট খোলা বিশ্ববাজারে তেলের দামে বড় উত্থান নবম পে-স্কেলে নতুন ছক আবারও কমল সোনার দাম ৩১ বছর পর বিয়ের পুরোনো ছবি প্রকাশ, আবেগঘন বার্তা ওমর সানীর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, ‘হয় আমি থাকব, না হয় অনিয়ম-দুর্নীতি’ যুক্তরাষ্ট্রে ডিজেলের আকাশছোঁয়া দাম মুক্তির আগেই ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র টিকিট বিক্রিতে রেকর্ড রিজার্ভ বেড়েছে ৭.৬১ বিলিয়ন ডলার, বাড়ছে নতুন প্রশ্ন পানির চাপ বাড়ায় ১৬ জলকপাট খোলা বিশ্ববাজারে তেলের দামে বড় উত্থান নবম পে-স্কেলে নতুন ছক আবারও কমল সোনার দাম

গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০ কূপ খননের মহাপরিকল্পনা: সংসদে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৫
শেয়ার: mail
গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০ কূপ খননের মহাপরিকল্পনা: সংসদে প্রধানমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি সংকট নিরসন এবং অভ্যন্তরীণ গ্যাসের উৎপাদন বাড়াতে সরকার বড় ধরনের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশীয় গ্যাসের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৫০টি কূপ খনন ও ওয়ার্কওভারের সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৩০টি কূপের খননকাজ শেষ হয়েছে এবং এসব কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক ১৪০ এমএমসিএফডি গ্যাস যুক্ত হয়েছে। বর্তমানে আরও সাতটি কূপের খননকাজ চলছে, যা সম্পন্ন হলে গ্রিডে নতুন করে আরও ৮৫ এমএমসিএফডি গ্যাস সরবরাহ যুক্ত হবে।

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) অবকাঠামো সম্প্রসারণের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কক্সবাজারের মহেশখালীর কুতুবজোনে একটি ভাসমান এলএনজি টার্মিনাল চালু করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী আরও জানান, পায়রা, মোংলা অথবা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুবিধাজনক অন্য কোনো স্থানে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। আগামী দুই বছরের মধ্যে দেশে এলএনজি আমদানির দৈনিক সক্ষমতা আরও ৬০০ এমএমসিএফডি বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০ কূপ খননের মহাপরিকল্পনা: সংসদে প্রধানমন্ত্রী

বিস্তারিত কমেন্টে