সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৬:০৯
শিরোনাম
● একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি ● দেরিতে ই-রিটার্ন জমা দিলে জরিমানা কত, জানার উপায় ● বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উদ্যাপন ● মিঠাপুকুরে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ ● ফুটপাতের দাবিতে কুড়িগ্রামে মহাসড়কে হাজারো মানুষের মানববন্ধন ● যশোরের শার্শায় চোর সন্দেহে আটক ৬ ● শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জবি প্রশাসন ● বাংলাদেশে আবার দেখা যাবে পিস টিভি? ● ব্যালন ডি’অর জিতলে কত টাকা পান ফুটবলাররা? ● শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি ● একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি ● দেরিতে ই-রিটার্ন জমা দিলে জরিমানা কত, জানার উপায় ● বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উদ্যাপন ● মিঠাপুকুরে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ ● ফুটপাতের দাবিতে কুড়িগ্রামে মহাসড়কে হাজারো মানুষের মানববন্ধন ● যশোরের শার্শায় চোর সন্দেহে আটক ৬ ● শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জবি প্রশাসন ● বাংলাদেশে আবার দেখা যাবে পিস টিভি? ● ব্যালন ডি’অর জিতলে কত টাকা পান ফুটবলাররা? ● শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি

অভয়নগরে ১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, গ্রেফতার ৩

মোঃ মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
মোঃ মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:৫৮
শেয়ার: mail
অভয়নগরে ১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, গ্রেফতার ৩

যশোরের অভয়নগর উপজেলায় ১৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের ধলুর মোড় থেকে তাঁদের আটক করা হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান।

গ্রেফতারকৃতরা হলেন— কুমিল্লা গৌরীপুর থানার শাহাপুর গ্রামের প্রাইভেট কার চালক মো. মিজান (৩৩), কুমিল্লার কোতোয়ালী থানার গোলাবাড়ী ভূইয়াপাড়ার পাভেল মিয়া ওরফে মিন্টু (৩৫) এবং খুলনা দৌলতপুর থানার পশ্চিম সেনপাড়া এলাকার মুসন মিনা (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৫টার দিকে বাশুয়াড়ী গ্রামের ধলুর মোড়ে একটি প্রাইভেট কারকে (ঢাকা মেট্রো গ-২২-৩৫৮৫) গতিরোধ করে চ্যালেঞ্জ জানায় পুলিশ। পরে কারটিতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ৩ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চালানটি কুমিল্লা থেকে খুলনার দৌলতপুরে নিয়ে যাওয়া হচ্ছিল।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, আটক তিনজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের প্রক্রিয়াধীন এবং মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

অভয়নগরে ১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, গ্রেফতার ৩

বিস্তারিত কমেন্টে