মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ | ১১ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৩০:১৯
শিরোনাম
● ব্র্যাকে চাকরি, বিমা ও প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা ● জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান ● চিতলমারীতে ডেঙ্গুর বিস্তার, ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম ● বেনাপোল-খড়িডাঙ্গা সড়কে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রাম ● সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জয়ের রেকর্ড ব্রাজিলিয়ান কিংবদন্তির ● একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি ● দেরিতে ই-রিটার্ন জমা দিলে জরিমানা কত, জানার উপায় ● বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উৎযাপন ● মিঠাপুকুরে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ ● ফুটপাতের দাবিতে কুড়িগ্রামে মহাসড়কে হাজারো মানুষের মানববন্ধন ● ব্র্যাকে চাকরি, বিমা ও প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা ● জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান ● চিতলমারীতে ডেঙ্গুর বিস্তার, ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম ● বেনাপোল-খড়িডাঙ্গা সড়কে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রাম ● সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জয়ের রেকর্ড ব্রাজিলিয়ান কিংবদন্তির ● একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি ● দেরিতে ই-রিটার্ন জমা দিলে জরিমানা কত, জানার উপায় ● বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উৎযাপন ● মিঠাপুকুরে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ ● ফুটপাতের দাবিতে কুড়িগ্রামে মহাসড়কে হাজারো মানুষের মানববন্ধন

চুয়াডাঙ্গায় ধানের শীষের বিশাল নির্বাচনী সমাবেশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩০
শেয়ার: mail
চুয়াডাঙ্গায় ধানের শীষের বিশাল নির্বাচনী সমাবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা শরিফুজ্জামান শরিফ।

সমাবেশকে ঘিরে চুয়াডাঙ্গা সদর উপজেলা ও আশপাশের এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। সমাবেশস্থল পরিনত হয় সাধারণ জনগনের মিলনমেলায়। ধানের শীষের প্রার্থী শরিফুজ্জামান শরিফের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয় সমাবেশস্থলের চারিপাশ।

প্রধান অতিথির বক্তব্যে শরিফুজ্জামান শরিফ বলেন, “যারা স্বাধীনতাকে অস্বীকার করে এমন একটি দল আজ এই স্বাধীন বাংলাদেশে তাদের রাজত্ব কায়েম করতে চাই। সাধারণ জনগন তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে নির্বাচনে ভোট প্রদানের মধ্য দিয়ে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে রুখে দিতে হবে। তিনি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা ওয়াহেদুজ্জামান বুলা,খন্দকার আব্দুল জব্বার সোনা,কর্নেল কামরুজ্জামান,জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন সমন্বয়কবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রচার দলের সিনিয়র সহ-সভাপতি মো. রাজিবুল হাসান, সহ সভাপতি শাহিন মৃধা, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, দপ্তর সম্পাদক তৌহিদ হাসান, প্রচার সম্পাদক এস.এম. জুয়েল রানা, তথ্য ও গবেষণা সম্পাদক মিলন হোসেন, ক্রীড়া সম্পাদক জিনারুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান,যুব ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাঈমুর রহমান, সদস্য মো: হুসাইন সহ আরও অনেকে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬ | Globe kalprakash.com

চুয়াডাঙ্গায় ধানের শীষের বিশাল নির্বাচনী সমাবেশ

বিস্তারিত কমেন্টে